আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in সালাত(Prayer) by (7 points)
السلام عليكم و رحمة الله و بركاته

কিয়ামুল লাইল এর সঠিক নিয়ম সম্পর্কে আমি অনেক কনফিউজড।  হাদিসে আছে রাসুল সাঃ রাতের নামাজ এতো দীর্ঘ রাখতেন যে পা ফুলে যেত অথবা মাঝে মাঝে হাতও ছেড়ে দিতেন,এক্ষেত্রে তিনি কিভাবে পড়তেন ধারণা নিতে চাচ্ছি।যদি আমি দেড় বা ২ ঘন্টা কিয়ামুল লাইল / তাহাজ্জুদ এর জন্য বরাদ্দ আর আধা ঘন্টা কুরআন তিলাওয়াত এর জন্য রাখি এক্ষেত্রে কিভাবে কতটুকু লম্বা করে আদায় করলে তৃপ্তি দায়ক হবে? আমরা যারা বড় সূরা তেমন মুখস্থ নাই তাদের ক্ষেত্রে কিভাবে পড়া ভালো?

একজন স্টুডেন্ট হিসাবে রামাদানের মাসে সালাত আর কুরআন তিলাওয়াত ছাড়া আর কি কি আমল করা উচিত? নাকি এগুলো তেই বেশি সময় দেয়া উচিত? যেহেতু আমাদের একাডেমিক পড়াও পড়তে হয়।।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একই রা'কাতে কোনো এক সূরা বা কোনো এক আয়াতকে বারংবার তেলাওয়াত করা জায়েয হলেও অনুত্তম(মাকরুহে তানযিহি)। উত্তম হলো,কোনো এক সূরা তেলাওয়াত করার পর ভিন্ন কোনো সূরা তেলাওয়াত করা, এবং এক আয়াত তেলাওয়াত করার পর পরবর্তী আয়াত তেলাওয়াত করা। সুতরাং জরুরতের ভিত্তিতে এক সূরাকে বারংবার বা একই রা'কাতে কয়েক সূরার অংশকে তেলাওয়াত করা যাবে।এক্ষেত্রে নামায ফাসিদ হবে না।আরো জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2123

এ হল হানাফি মাযহাবের সিদ্ধান্ত। তাছাড়া হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য ফিকহের সিদ্ধান্ত হল, একই রাকাতে এক সূরা বা একই আয়াতকে বারংবার তেলাওয়াত করা যাবে। এতে কোনো অসুবিধে নাই। আপনি ইউটিউবে যে তেলাওয়াত দেখছেন, তা ভিন্ন মাযহাবের অনুসারীদের তেলাওয়াত। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যতটুকু সম্ভব কিয়ামুল লাইল পড়ে নিবেন। 
রামাদানের মাসে সালাত, কুরআন তিলাওয়াত, তাসবিহাত,ইতিকাফ এবং দান সদকাহ করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 448 views
0 votes
1 answer 558 views
...