আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
115 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) বাসার কাজের খালা পাক নাপাক মেনে চলে না। একদিন সে ঘর মুছতেছিল। পানিটা যদি নাপাক হয়ে থাকে আর এমন অবস্থায় তার ভেজা হাত দিয়ে বারান্দায় থাকা পবিত্র কাপড় ধরে তাহলে সেই কাপড় কি নাপাক হয়ে যাবে?
২) পুরুষদের ক্ষেত্রে লুঙ্গির উপর দিয়েই লাইটের  আলোর কারণে বাহির থেকে  লিঙ্গ দেখার দ্বারা কি হুরমত হয়?


৩) নামাজের মধ্যে সুরা বা বৈঠকে দোয়া যেমন তাশাহুদ পড়ার সময় প্রথম এ কেমন যেন কথা বের হতে চায় না গলা আটকে যায়। এমন অবস্থায় ৩ তসবিহ পরিমাণ সময় চলে গেলে সাহু সিজদা দিতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বাসার কাজের খালা যদি পাক নাপাক মেনে চলে না। তার ঘর মুছার সময় পানি যদি নাপাক হয়ে থাকে আর এমন অবস্থায় তার ভেজা হাত দিয়ে বারান্দায় থাকা পবিত্র কাপড় ধরে তাহলে সেই কাপড় নাপাক হবে না।

(২) পুরুষদের ক্ষেত্রে লুঙ্গির উপর দিয়েই লাইটের  আলোর কারণে বাহির থেকে লিঙ্গ দেখার দ্বারা হুরমত হয় না।

৩) নামাজের মধ্যে সুরা বা বৈঠকে দোয়া যেমন তাশাহুদ পড়ার সময় প্রথম এ কেমন যেন কথা বের হতে চায় না গলা আটকে যায়। এমন অবস্থায় ৩ তসবিহ পরিমাণ সময় চলে গেলে সাহু সিজদা দিতে হবে।........................................................................................................................................................................................................


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (23 points)
২ নং উত্তরে সরাসরি না দেখে এভাবে কাপড়ের উপর দিয়ে  দেখার দ্বারা হুরমত হয়ই না?  নাকি  উত্তেজনার শর্ত পূরণ হলে হুরমত হবে এমন? 
by (814,710 points)
সরাসরি না দেখলে হুরমত হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...