আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
121 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
১. কোনো মেয়ের নিজের উপার্জনের টাকা কি তার হাসব্যান্ড কে না জানিয়ে খরচ করতে পারবে?

২. আমার আম্মু আমার নানার কাছ থেকে কিছু টাকা ধার করেছিল, কিন্তু পরিশোধ করার পূর্বেই আমার নানা মৃত্যুবরণ করেছে। এখন এর ফায়সালা কি হবে??আর আম্মু বুঝে না যে হুজুর দিয়ে দোয়া না করে নিজে নিজের বাবার জন্য দোয়া করলে বেশি ভালো হবে। আম্মু বলে যে তার বাবার কাছ থেকে যেহেতু ঋণ করেছে,তাই হুজুর দাওয়া করে তার নামে দোয়া করাবে।

৩. অনেকে খাওয়ার পর প্লেট ধুয়ে ঐ পানি খায়, এইটা কি কোনো সুন্নাহ সম্মত কাজ?

৪. খাওয়ার সময় নবী (স.) এর নাম শুনলে কি দুরুদ পড়া যাবে?

৫. নামাজের সময় দুই সেজদার মাঝের দোয়া না পড়ে ভুলে অযুর মাঝের দোয়া পড়েছিলাম এবং সাহু সেজদা দিয়েছি। এইটা কি ঠিক আছে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

(০১)
শরীয়তের বিধান হলো কাহারো সম্পদ তার সন্তুষ্টি ব্যাতিত ব্যবহার করা জায়েজ হবেনা। 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹﴾ 
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
(সুরা নিসা ২৯)

হাদীস শরীফে এসেছেঃ 
عَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ فِى الْمُجْتَبٰى

আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।
আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যেহেতু সে টাকার একচ্ছত্র মালিকানা সেই স্ত্রীর। তাই তার স্ত্রী হাজবেন্ডের অনুমতি ছাড়াই সে টাকা বৈধ যে কোন খাতে ব্যয় করতে পারবে।

(০২)
এক্ষেত্রে আপনার আম্মু সেই টাকা ওয়ারিশদের মাঝে বন্টন করে দিবে। এক্ষেত্রে যে ওয়ারিশ সে টাকা হতে যতটুকু অংশ পাওয়ার হকদার, ততটুকু টাকা তাদেরকে দিয়ে দিবে এবং তিনি যতটুকু টাকা পাওয়ার হকদার, তিনি ততটুকু সেখান থেকে গ্রহণ করবেন।

হুজুরদের খাওয়ালে/দোয়া করে নিলেই ঋণ পরিশোধ হবেনা।

(০৩)
কেউ কেউ মনে করে যে, খাওয়ার পর বরতন ধোয়া পানি পান করা সুন্নত। এই ধারণা সঠিক নয়। হাদীস ও সুন্নাহর কিতাবে এমন কোনো সুন্নতের কথা নেই। সুন্নত হল, খাওয়ার পর হাত, হাতের আঙ্গুল চেটে খাওয়া এবং বরতন ভালোভাবে মুছে খাওয়া। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল ও বরতন ভালোভাবে পরিষ্কার করে খাওয়ার আদেশ করেছেন। (সহীহ মুসলিম, হাদীস : ২০২২)

সুতরাং আঙ্গুল ও প্লেট ভালোভাবে পরিষ্কার করে খাওয়া সুন্নত, ধুয়ে পানি পান করা সুন্নত নয়। তবে সুন্নত ও মুস্তাহাব মনে না করে কেউ যদি প্লেট ধুয়ে পানি পান করে তাহলে এতে কোনো অসুবিধা নেই; বরং তা মুবাহ। কিন্তু একে সুন্নত বলা সঠিক নয়।

(০৪)
এমতাবস্থায় দরুদ পাঠ করা যাবে।

তবে এক্ষেত্রে খাবার খেতে বিঘ্নতা সৃষ্টি হলে সেক্ষেত্রে দরুদ পাঠ না করলেও সমস্যা হবেনা। 

(০৫)
আপনার নামাজ হয়ে গিয়েছে। এক্ষেত্রে সেজদা সাহু ওয়াজিব ছিল না।

তদুপরি নামাজের কোন সমস্যা হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
আমাদের দৈনন্দিন জীবনের এই সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুক আমিন ইয়া রব্বুল আল আমিন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...