আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
উস্তাদ, আমি ফজরের সময় সূরা ইয়াসিন পড়ছিলাম, এরমধ্যে ফজরের আযান হয়। আমি পড়া বন্ধ রেখে চোখ বন্ধ করে আযানের উত্তর দিতে থাকি। আযানের উত্তর দেয়ার মধ্যেই আমার তন্দ্রার মতো হয়েছিলো, আমি এরমধ্যে বসে বসেই স্বপ্নের মতো দেখি।
আমি দেখি, ফজরের আযানের সময় চারপাশ যেমন গাঢ অন্ধকার থাকে তবে আলো হবে একটা ভাব থাকে তেমন পরিবেশ। আমি কয়েক মাসের বাচ্চার মতো ছোট, আমাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে।
( অবশিষ্ট অংশ ডিলিট করা হয়েছে, আফওয়ান)
উস্তাদ,
২. এ স্বপ্ন এর ব্যাখ্যা কি হতে পারে?
৩. বসা অবস্থায় ২/৩ মিনিটের তন্দ্রা থেকে স্বপ্ন দেখার কারণে অযু চলে গেছে নাকি অযু থাকবে?