আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
46 views
in সালাত(Prayer) by (11 points)
Assalamualaikum wa rahmatullahi wa barakatuh ustaz...

1. Witr porar shomoi 3 rakat sesh kore bhul kore 4 rakat pore newar por ruku te mone porlo je Eta 4th rakat cholche ei obosthai, ruku sesh kore sazda diye ,attahiyato porlam ar dan salam diye sahu sazda dilam....namaz ki hoyeche na abar porte hobe?


Jazakumullahu khairan...

Assalamualaikum wa rahmatullah ...

1 Answer

0 votes
by (796,560 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ভুলক্রমে দাড়িয়ে গেলে পরবর্তী রা'কাতের সিজদা দেয়ার পূর্বে স্বরণ হয়ে গেলে বৈঠকে ফিরে এসে সাহু সিজদা দিয়ে নামাযকে সম্পন্ন করতে হবে। সাহু সিজদা দেয়ার পর আবার তাশাহুদ ও দুরুদ শরীফ পড়ে সালাম ফিরাতে হবে। আর পরবর্তী রাকাতের সিজদা দিয়ে দিলে তখন আরো এক রাতাক মিলিয়ে নামাযকে সম্পন্ন করতে হবে।
لدر المختار: (87/2، ط: دار الفکر)
وإن قعد في الرابعة) مثلا قدر التشهد (ثم قام عاد وسلم) ولو سلم قائما صح؛ ثم الأصح أن القوم ينتظرونه، فإن عاد تبعوه (وإن سجد للخامسة سلموا) لأنه تم فرضه، إذ لم يبق عليه إلا السلام (وضم إليها سادسة) لو في العصر، وخامسة في المغرب: ورابعة في الفجر به يفتى (لتصير الركعتان له نفلا) والضم هنا آكد، ولا عهدة لو قطع، ولا بأس بإتمامه في وقت كراهة على المعتمد (وسجد للسهو)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিতির নামাযে তৃতীয় রাকাতে বৈঠক না করলে বিতিরকে আবার পড়তে হবে। আর তৃতীয় রাকাতে বৈঠক করে চতুর্থ রাকাতের জন্য দাড়িয়ে গেলে তখন আরেক রাকাত মিলাতে হবে।তখন বিতির আদায় হবে এবং পরবর্তী দুই রাকাত নফল হিসেবে গ্রহণযোগ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...