আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
344 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
reshown by
১.কেউ যদি জমির ফ্লাট বা শেয়ার এর বিক্রেতাকে বলে যে আপনার শেয়ারটি ৫ লক্ষ টাকায় বিক্রি করবেন কিনা,এতে সে সম্মত হল।অপর দিকে ক্রেতাকে বলল যে আপনি ৭ লক্ষ টাকায় কিনবেন কিনা।এতে ক্রেতাও সম্মত হল।মাঝখানে সে ২ লক্ষ টাকা মুনাফা করল। এটা হালাল হবে কিনা।

২.এক্ষেত্রে যদি বিক্রেতাকে কিছু বায়না করে সে নিজেই কিনে নেয় অত:পর ক্রেতাকে বিক্রি করে তাহলে হালাল হয় কিনা।

৩ এ সমস্ত ক্ষেত্রে লিখিত বা মৌখিক যে কোন ভাবে চুক্তি করলে যায়েজ হবে কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন খাদ্যবস্তু ক্রয় করে, যেন তা কবজা করার আগে বিক্রয় না করে(সুনানু নাসায়ী-৪৫৯৬)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/60300

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কেউ যদি জমির ফ্লাট বা শেয়ার এর বিক্রেতাকে বলে যে আপনার শেয়ারটি ৫ লক্ষ টাকায় বিক্রি করবেন কিনা? যদি এতে সে সম্মত হয। অপর দিকে ক্রেতাকে বলল যে, আপনি ৭ লক্ষ টাকায় কিনবেন কিনা? এতে ক্রেতাও যদি সম্মত হয়। মাঝখানে যদি সে ২ লক্ষ টাকা মুনাফা করল। এটা হালাল হবে না। কেননা এখানে ক্রয় করা ও হস্তগত করার পূর্বে বিক্রয় করা হচ্ছে। যদি কেউ ফ্লাটের মালিক কে বলে, ৫ লক্ষ টাকার উপর আমি যা পাবো , তা আমার, যদি ফ্লাটের মালিক রাজী হয়, এবং ঐ মধ্যস্থতাকারী ক্রেতা সংগ্রহ করে, তাহলে ৫ লাখের বেশী যা পাবে, তা তার জন্য হালাল হবে।

(২) এক্ষেত্রে যদি বিক্রেতাকে কিছু বায়না করে সে নিজেই কিনে নেয় অত:পর ক্রেতার নিকট বিক্রি করে তাহলে সেটা নাজায়েয হবে না। ক্রয় করে নিলে যদিও মূল্য পরিশোধ করা না হোক, ক্রয়কারী ব্যক্তিই মালিক বনে যাবে।

(৩) এ সমস্ত ক্ষেত্রে তথা মধ্যস্থতাকারী ব্যক্তি যদি   লিখিত বা মৌখিক যে কোন ভাবে ক্রয় করে নেয়ার চুক্তি করে, তাহলে তা জায়েয হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
এক্ষেত্রে একটা বিষয় হল জমির শেয়ার তো কবজায় আনতে হলে তা রেজিশট্রি করতে হবে আর তা করতে গেলে খরচের বিষয় আছে।যেমন ৫ লক্ষ টাকার শেয়ারের জমি রেজিষ্ট্রি, খারিজ ইত্যাদি করতে আরো ৫০/৬০ হাজার টাকা খরচ হবে।এরপর আবার দলিল,নামজারি পেতে সময় লাগবে।এর পর অন্যের কাছে বিক্রি করতে হবে।এই সমস্ত জটিলতার কারণে যদি সে বিক্রেতাকে কিছু টাকা বায়না করে বলে যে আমিই আপনার কাছ থেকে কিনে নিলাম।তারপর যদি সে ক্রেতার নিকট বেশী দামে বিক্রি করে লাভ করে সেক্ষেত্রে কোন সমস্যা আছে কিনা?
by (814,710 points)
রেজিষ্ট্রেশন করার প্রয়োজন নাই। বরং এক বৈঠকে ইজাব কবুল (প্রস্তাব ও গ্রহণ) এর মাধ্যমে ক্রয় করে নিয়ে তারপর অন্যত্র বিক্রি করা যাবে 
by (8 points)
এক্ষেত্রে পুরা মূল্য পরিশোধ না করে যদি আংশিক মূল্য পরিশোধ করে তাহলে হবে কিনা? যেমন ধরুন, ৫০,০০০/- টাকা পরিশোধ করল।এর পর বিক্রেতা তাকে পাওয়ার অব এটর্নী দিয়ে দিল।সে উক্ত পাওয়ার নিয়ে ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে তাকে পরিশোধ করল বাকী টাকা।অত:পর ক্রেতাকে রেজিস্ট্রি করে দিয়ে দিল।তাতে শর্ত পুরণ হয় কিনা।
by (814,710 points)
জ্বী, মধস্থতাকারী ব্যক্তি নিজে যদি ক্রয় করে নেয়, তাহলে মূল্য পরিশোধ করুক বা না করুক, অন্যর কাছে বেশ মূল্যে বিক্রি করতে পারবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...