আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
56 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষার্থী। আমি অনেকদিন থেকে একটা বিষয় খেয়াল করছি যে আমি পড়াশুনায় একেবারেই মনোযোগ দিতে পারি না। আমি কোনো পড়া মুখস্থ করতে অনেক সময় নেই। আমার অন্যদের তুলনায় অনেক বেশি সময় লাগে । বলা যায় অনেক বেশি। আবার ভুলেও যাই অনেক তাড়াতাড়ি। আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। এই সমস্যার কারণে আমি তো ঠিক মতো পড়তেই পারি নাই। এমন হওয়ার কারণে আমি আমার টেস্ট পরীক্ষায় ফেইল করে বসি।  আমি অনেক চেষ্টা করি পড়ার। পড়ার টেবিলে বসে থাকি যদি একটু পড়তে পারি। কিন্তু হয় না। আমি পড়ার আগে দুআ পরেই পড়তে বসি। তারপরেও এমন হয় কেনো বুঝতে পারতেসি না। আমি শুনেছিলাম যে গোপন পাপ থাকলে নাকি কোনো উপকারী ইলম অর্জন করা যায় না। হোক সেটা দুনিয়ার বা দ্বীনি ইলম । আলহামদুলিল্লাহ আমি গোপন পাপ থেকে দুরে থাকার চেষ্টা করি । কিন্তু তাতেও কোনো উন্নতি হচ্ছে না। আমি এখন পড়ার প্রতি আগ্রহ পাই না।এতে আমি খুব হতাশ হয়ে গিয়েছি।
১ . এই সমস্যার কি কোনো সমাধান আছে?  আমি দ্বীনি পড়াশোনা ও করতে পারছি না। কেমন যেন অনীহা। যেটা আমার কখনোই ছিল না। এখন আমি কি করবো?

আমি কোনো নিয়ত করলে তা পূরণ করতে পারি না। এমন অনেক দিন হয়েছে আমি সারাদিন ভালো হয়ে থাকার চেষ্টা করেছি। রাতে এশার নামাজ ও খুশুখুযু নিয়ে পড়ার চেষ্টা করেছি। যাতে তাহাজ্জুদ পড়তে পারি । কিন্তু ব্যর্থ হয়েছি। নফল রোজা রাখার ক্ষেত্রেও এমন টা হয়। আর দৈনন্দিন জীবনে তো অনেক এমন কাজ আছে আমি মন থেকে নিয়ত করেছি কিন্তু হয় নি।
১. এমন হওয়ার কারণ কি? কিভাবে নিয়ত পরিশুদ্ধ করবো????

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অতপর কুরআন আয়ত্ব করতে আয়াতের শেষাংশে এ দোয়া করতে বলেছেন-
‘আর বলুন- হে আমার প্রভু! আমার জ্ঞান বাড়িয়ে দিন।’ (সুরা ত্বাহা : আয়াত ১১৪)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেয়া এ উপদেশ ও দোয়াই মানুষের মুখস্ত শক্তি বাড়ানোর অন্যতম উপায়।
এখন মানুষের উচিত, যে কোনো পরিস্থিতিতে তাড়াহুড়ো না করে, বরং ধীরস্থিরভাবে মহান আল্লাহর সাহায্য নিয়ে তা আয়ত্ব করার প্রচেষ্টা করা আর আল্লাহর কাছে একান্ত মনে এ দোয়া করা-
উচ্চারণ : ‘রাব্বি যিদনি ইলমা।’
অর্থ : ‘হে আমার প্রভু! আমার জ্ঞান (মুখস্ত বা স্মরণ শক্তি) বাড়িয়ে দিন।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের নসিহত ও দোয়ার মাধ্যমে মুখস্ত শক্তি বাড়িয়ে তোলার তাওফিক দান করুন।(পরামর্শক্রমে মু,আব্দুল অদুুদ)

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।
وَيَسِّرْ لِي أَمْرِي
এবং আমার কাজ সহজ করে দিন।
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।
يَفْقَهُوا قَوْلِي
যাতে তারা আমার কথা বুঝতে পারে।
(সীরা ত্বাহা-২৫--২৮)

প্রত্যেক ফরয নামাযের পর এবং প্রত্যেক সকাল সন্ধা আপনি এই দু'আ পড়বেন।

স্বরণশক্তি বাড়ানোর প্রথম ও প্রদাণ আ’মল হচ্ছে, গোনাহকে পরিত্যাগ করা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/17720


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...