আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। দেড় মাস চলে আমাদের বিবাহের। আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মেসেজ দিয়েছি,
ফাস্ট জানুয়ারির রাতে আমি একটা স্বপ্ন দেখি, স্বপ্নটা হচ্ছে আমার হায়েজের ডেট পার হয়ে গেছে, পরে আমরা একটা কাঠি এনে চেক করি, তখন দুইটা দাগ উঠেছে( আমার স্পষ্ট মনে আছে)। আমরা কতই না খুশি হয়েছি। পরে স্বপ্নের মধ্যে আমি আমার শাশুড়ি ও আমার মাকে জানাই, তারপরেই ঘুম ভেঙে গিয়েছিলো। সময় আর দেখি নাই,অনেক পরে ফজরের আজান দিয়েছিলো।
আমি প্রায়ই অজু করে ঘুমাই, ঐরাতে ঠান্ডা বেশি হওয়ায় আর অজু করি নাই।
গত তিম মাসে আমার পিরিয়ডের ডেট ছিল ২ তারিখ। আর আজ একদিন পার হয়ে গেছে, এজন্য আপনার কাছে এর ব্যাখ্যা জানতে চাচ্ছি, এটা কি আসলেই সত্য স্বপ্ন নাকি এমনিতে ভাবনা থেকে দেখা?