একজন বোন স্বপ্ন দেখেছে , এক মহিলা ডাক্তার তাকে বলছে ছয় না বরং চার হাজার দাও আমি তোমার জাদুর জিনিস দেহ থেকে বের করে দেবো । তারপর সে কিছু একটা করতে বললে কফ আসছিল আর বলল এতে যাদু আছে। পরে নাকে হালকা একটু কিছু করতেই কালো রক্ত বার হচ্ছিল। সেই মহিলা তখন বললো এগুলোই জাদুর জিনিস।
এই স্বপ্নের ব্যাখ্যা কি সেই বোন জানতে চাইছেন।
এবং আরেকটা সে দেখেছে।
সিরিয়া চলে গেছে যেন সে! রাস্তায় রাস্তায় মুসলিম সে(না) রা আছে , মাঝে মাঝে কোথাও বম পড়ছে কিন্তু সেটা তারা সামলে নিচ্ছে খুব ক্ষতি হচ্ছে না। ওখানে এরকম হওয়ায় সে হিন্দে চলে আসতে চাইছিল কিন্তু ওরা বারণ করলো। তারপর আবার সত্যিই হিন্দ এ নিয়ে আসার একটা বাস আসলো, সবাই অনেক তাড়াহুড়া ঠেলা ঠেলি করছিল বাসে ওঠার জন্য। কিন্তু সে বলল যতই বাস চলে যাক নামাজ না পরে উঠব না।তারপর সে মাগরিবের তিন রাকাত নামাজ আদায় করলো, ঘুম ভাঙলে যেনো মনে হচ্ছিল পূর্ব দিক ফিরে নামাজ পড়ছে। কিন্তু শেষ রাকাতে এসে যেন রুকু টা না দিয়েই সিজদা চলে যাচ্ছিল, পরে পিছন থেকে একজন টেনে তুলল বলল রুকু করো। সম্ভবত , সঠিক মনে নেই আবার রুকু করে সিজদা দিয়েছে সে।
এটার ব্যাখ্যা কি?