আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম।
আমার বাবা আমাকে নমিনী করে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র রেখেছিলেন যার মেয়াদ ২০২৭ পর্যন্ত।
প্রতিমাসে বাবার একাউন্টে ১৭০০০ টাকা মত সূদ আসে। বাবা কিছুমাস আগে মারা যান। এখন আমি এই সূদ নেওয়ার পক্ষপাতী নই। বাসা ভাড়ার কিছু টাকা আমাকে আগে থেকেই হাতখরচের জন্য প্রতি মাসে দিতেন যা আমি আমার চিকিৎসা, ছোট খাটো শখ পূরণে ব্যয় করি। এখন যেহেতু বাবার অংশ আমি পেয়ে গেছি সেই অনুযায়ী আমার মা প্রতি মাসে আমাকে বাসা ভাড়ার আমার অংশ পাঠান, যা ওই সুদের টাকার সম পরিমাণই হয়। এখন আমি সঞ্চয়পত্র ভাঙতে চাইলে মা জানান এই টাকাটা এক্সট্রা টাকা যা দিয়ে আমার কিছু গরিব আত্মীয়ের চিকিৎসা খরচ আম্মু বহণ করতে চান, ওনারাও এক্সপেক্ট করেন আম্মু সাহায্য। কোনো সওয়াবের নিয়তে না, বরং তাদের উপকারের জন্য।
সেক্ষেত্রে আম্মুর প্রস্তাব- সঞ্চয়পত্রের নমিনী যেহেতু আমি, তাই নিজের একাউন্টে ট্রান্সফার করে নিলে প্রতিমাসে আমার একাউন্টে ইন্টারেস্ট যা আসবে তা যদি আমি আমার বাসা ভাড়ার পাওনা হিসেবে গ্রহণ করি, তাহলে প্রতিমাসে আমাকে টাকা পাঠানোর ঝামেলা আম্মুকে করা লাগবে না। আর বাসা ভাড়ার নগদ ওই পরিমাণ টাকাটা আম্মু ওই আত্মীয়ের চিকিৎসায় ব্যয় করবেন।
এক্ষেত্রে কি আমার জন্য বদলি হিসেবে ওই সুদের টাকা নেওয়া জায়েজ হবে?

1 Answer

0 votes
by (808,740 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
টাকা নির্দিষ্ট করণের দ্বারা নির্দিষ্ট হয় না।সুতরাং আপনি  একাউন্ট থেকে অতিরিক্ত সুদের  টাকা না তুলে অন্য টাকা থেকে অতিরিক্ত সুদের টাকার সমপরিমাণ টাকা  সওয়াবের নিয়ত ছাড়া দান করলে সদকাহ আদায় হবে।

وذكر في الذخيرة أن الفلوس بمنزلة الدراهم والدنانير في أنها لا تتعين بالتعيين
টাকা পয়সা দিরহাম দিনারের মতই।এগুলো নির্দিষ্ট করণের দ্বারা নির্দিষ্ট হয়না।
(গামযু উয়ুনিল বাচাঈর ফি শরহে আশবাহ ওয়ান-নাযাঈর-৩/৩৫১)

https://www.ifatwa.info/1900 নং ফাতাওয়ায় বলেছি যে,
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি বাসা ভাড়ার টাকার সমপরিমাণ টাকা যদি ব্যাংক ইন্টারেস্ট থেকে গ্রহণ করেন এবং আপনার মা যদি বাসা ভাড়ার টাকা থেকে ব্যাংক ইন্টারেস্ট গ্রহণ করেন, তাহলে এতে কোনো সমস্যা হবে না। যদিও উত্তম হল , প্রত্যেক খাতের টাকা পৃথক পৃথক থাকা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...