(০১)
প্রশ্নের বিবরণ মতে বিবাহিত বোনেরা যেহেতু স্থায়ী ভাবে ঢাকাতেই থাকে,তাই তারা যদি নোয়াখালীতে গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়ত করেন, সেক্ষেত্রে তারাও সেখানে গিয়ে কসর নামাজ আদায় করবেন।
(০২)
প্রশ্নের বিবরন মতে তারাও যদি নোয়াখালীতে গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়ত করেন, সেক্ষেত্রে তারাও সেখানে গিয়ে কসর নামাজ আদায় করবেন।
(০৩)
সেখানে গিয়ে যদি ১৫ দিনের কম থাকার নিয়ত করেন,সেক্ষেত্রে যে কয়দিন সেখানে থাকার নিয়ত করবেন, সে কয়দিন কসর নামাজ আদায় করবেন।
আর যদি ১৫ দিনের বেশি থাকার নিয়ত করেন, সে ক্ষেত্রে এক ওয়াক্তও কসর নামাজ আদায় করার বৈধতা নেই।
(০৪)
প্রশ্নের বিবরণ মতে তাদেরও বিধান একই।
(০৫)
এক্ষেত্রে তাদের স্থায়ী বাসা কোনটা?
তারা যদি স্থায়ী ভাবে স্বামীর বাসাতেই স্বামী ও সন্তানাদি নিয়ে আজীবন থাকার নিয়ত করেন,নিজের বাবার বাসায়/শশুরের বাসায় স্বামী ও সন্তানাদি নিয়ে আজীবন থাকার নিয়ত না করেন, অর্থাৎ স্থায়ীভাবে নিজ স্বামীর বাসাতেই থাকার নিয়ত করেন, সেক্ষেত্রে তারা বাবার/শশুরের বাসায় এসে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসরের নামাজ আদায় করবেন।
তবে ১৫ দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করলে সে ক্ষেত্রে বাবার বাসায় কসরের নামাজ আদায় করতে পারবে না বরং সেক্ষেত্রে পূর্ণ নামাজই আদায় করতে হবে।
আর যদি তারা নিজের স্বামীর বাসাকে স্থায়ী বাসা হিসেবে গণ্য না করেন বরং নিজের বাবার/শশুরের বাসাকেই স্থায়ী বাসা হিসেবে গণ্য করেন, নিজের বাবার/শশুরের বাসাতেই স্বামী সন্তানাদি নিয়ে আজীবন থাকার নিয়ত করেন, সেক্ষেত্রে তার স্থায়ী বাসা তার বাবার/শশুরের বাসা।
আর কোন ব্যক্তি নিজের আসল বাড়িতে আসলে সে মুসাফির হয় না, তাই এমতাবস্থায় তিনি নিজের বাবার/শশুরের বাসায় আসলে মুসাফির হবেননা। বাবার/শশুরের বাসায় তিনি কসরের নামাজ আদায় করতে পারবেন না।
এমতাবস্থায় তাকে সর্বক্ষেত্রে বাবার/শশুরের বাসায় পূর্ণ নামাজই আদায় করতে হব।
فى رد المحتار- (الوطن الاصلى يبطل بمثله) ( قوله إذا لم يبق له بالأول أهل ) أي وإن بقي له فيه عقار قال في النهر : ولو نقل أهله ومتاعه وله دور في البلد لا تبقى وطنا له وقيل تبقى كذا في المحيط وغيره (رد المحتار-كتاب الصلاة، باب صلاة المسافر، مطلب في الوطن الأصلي ووطن الإقامة-2/614)
সারমর্মঃ ওয়াতনে আসলিতে যদি স্থায়ী আর না থাকার নিয়ত করে,এবং পরিবার সামানা যদি সেখানে আর না থাকে,তাহলে সেটা আর ওয়াতনে আসলি থাকবেনা।
অন্যথায় সেটা ওয়াতনে আসলি হিসেবেই থাকবে।
আরো জানুনঃ