আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
83 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম। হুজুর আমার ভাই নতুন একটা চাকরি নিয়ছে আকিজ কোম্পানিতে।যেখানে দোকানে দোকানে বিড়ি সাপ্লাই দেয় এবং বিড়ির প্রচারের জন্য পোস্টার লাগান হয়।এই চাকরি কি জায়েজ?এই চাকরি করে যে টাকা রুজগার করবে তা খেলে কি দোয়া কবুল হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধুমপান মাকরুহ।কেননা এতে অনেক প্রকার ক্ষতি রয়েছে।
( ويُحِلُّ لهم الطيبات ويُحَرِّمُ عليهم الخبائث )
আল্লাহ তা'আলা খাদ্যদ্রব্যর মধ্যে শুধুমাত্র পবিত্র ও ফায়দাজনক খাদ্যকেই হালাল সাব্যস্ত করেছেন।এবং ক্ষতিকারক জিনিষকে হারাম সাব্যস্ত করেছেন।(সূরা আ'রাফ-১৫৭)
যেহেতু উসূলে ফিকহের মূলনীতির আলোকে সরাসরি ধুমপানকে হারাম সাব্যস্ত করা যাচ্ছে না।তাই উলামায়ে কেরামগণ নিম্নবর্তী হুকুম তথা মাকরুহ বলে সাব্যস্ত করেছেন।  তাহরীমি না তানযিহি? তা নিয়ে মতবিরোধ রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম মাকরুহে তানযিহি সাব্যস্ত করেছেন। সুতরাং দিনে একটা হোক বা দুইটা, সিগারেট পান করা মাকরুহে তানযিহি হবে।

(২) সিগারেট বিক্রির টাকা হালাল না হারাম? তা নিয়ে উলামাদের মধ্যে মতপার্থক্যে বিদ্যমান রয়েছে। অধিকাংশর মতে হারাম হবে না। তবে এত্থেকে বেচে থাকা সর্বোত্তম হিসেবে বিবেচিত হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1899

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আকিজ কম্পানিতে চাকুরীর ইনকাম নাজায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...