আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

+1 vote
693 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (31 points)
যে নারী পর্দা বিহীন চলাফেরায় অভ্যস্ত এবং চাকুরি ক্ষেত্রেও পর্দা রক্ষা করেন না তার উপার্জনের টাকায় আমার সন্তানের জন্য দেওয়া উপহার (পোষাক / অলংকার) কি আমার সন্তানের জন্য ব্যবহার করা জায়েজ হবে?

নাকি সাদাকা করে দেবো?

1 Answer

0 votes
by (789,510 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

সুদ হারাম,মদ হারাম,এবং এত্থেকে উপার্জন করাও হারাম।এবং এর সাথে সংশ্লিষ্টতাও হারাম।

বেপর্দা করে চলাফিরা করা হারাম।কিন্তু উনি যে টাকা পাচ্ছেন,সেটা যদি কোনো হারাম কাজের বিনিময়ে পান তবে সেটা হারাম।কিন্তু যদি কাজ বৈধ হয়,যেমন শিক্ষকতা বা কোনো অফিসে চাকুরী করা।তাহলে এ উপার্জন হারাম হবে না।তবে বেপর্দা করে যে চলাফিরা করছেন সেটা অবশ্যই এবং অবশ্যই হারাম হবে।

যেহেতু উনি বেপর্দা করে চলাফিরা করতেছেন,তাই তাকওয়ার দাবী হলো,এমন কারো কাছ থেকে হাদিয়্যা গ্রহণ না করা।একথা বুঝানোর জন্য যে আপনার চলাফিরা শরীয়ত সম্মত হচ্ছে না।আপনি বক্ররেখা ধরে হাটছেন।আর বাস্তবতা হল এমন যে,এরকম মানুষের হাদিয়্যা কখনো উপকারী হয় না।

যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার ভয় করেন,তাহলে গ্রহণ করে সদকাহ করে দিতে পারেন।আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...