আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
105 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আমি একজন মেয়ে।আমার মা চাকরি করেন।বাবা আগে করতেন। বর্তমানে কিছু করেন না।প্রায় বয়স্ক। আমার বয়স ২৫+। বিয়ের বয়স হ‌ওয়ার পর‌ও বিয়ে না হ‌ওয়ায় একটু সমস্যার মধ্যে আছি।এমনিতে আমার কোনোকিছু লাগলে আম্মুকে বললে এনে দেয়। কিন্তু সবসময় বলতে লজ্জা লাগে।আমি খাস পর্দা করার চেষ্টা করি।তাই বাইরে গিয়ে চাকরি করবো না।আর ঘরে বসে টিউশনি বা অন্য কিছু করতেও আমার ভালো লাগে না। মানে টাকা পয়সা উপার্জন জিনিসটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগে,চাপ লাগে।তাই আমি আল্লাহর কাছে দোয়া করি,"হে আল্লাহ কোনো ধরনের কোনো পরিশ্রম ছাড়া অলৌকিক ভাবে ঘরে বসে আমাকে ৩০০০ টাকা পাইয়ে দেন। আমার তো খুব বেশি চাহিদা নেই। আমার যা দরকার সব অনলাইন থেকে কিনে ফেলবো। আমাকে যেন মার্কেটে না যেতে হয়"। এইভাবে দোয়া করা কি জায়েজ হবে শাইখ যেহেতু কোনো পরিশ্রম ছাড়া টাকা চাচ্ছি আল্লাহ তায়ালার কাছে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ তা’আলা বলেন,


لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ


তাঁর পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাযত করে। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই। (সূরা রা’দ-১১)


আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত, 

قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ، أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ؟ قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»

«سنن الترمذي ت شاكر» (4/ 668)


তিনি বলেন, কোন একজন লোক বললো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি কি সেটা (উট) বেঁধে রেখে আল্লাহ তা'আলার উপর ভরসা করবো, না বাধন খুলে রেখে আল্লাহ্ তা'আলার উপর ভরসা করবো? তিনি বললেনঃ তুমি সেটা বেঁধে রেখে (আল্লাহ্ তা'আলা উপর) ভরসা করবে। ) ( সুনানে তিরমিযি-২৫১৭)


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি এভাবে দোয়া করতে পারেন।
তবে এটি মূলত মহান আল্লাহ তায়ালার চিরাচরিত নিয়মের বহির্ভূত বিষয়। 

কোন প্রকারের কাজ বা মেহনত করা ছাড়া এভাবে আপনা আপনি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন এটি নিয়ম নয়।

আপনার প্রতি পরামর্শ,আপনি পারিবারিকভাবে দ্রুত বিবাহের চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...