আসসালামু আলাইকুম, উস্তায।
আমার শ্বশুর শাশুড়ির ইনকাম সম্পূর্ণ হারাম। তারা আমাকে কিছু কাপড় হাদিয়া দিতে চেয়েছেন। এই বিষয়ে সিদ্ধান্ত এসেছে যে, আমি আমার নিজের মতো কাপড় কিনে নিবো আমার টাকা ব্যবহার করে। কাপড় কেনার পর কত টাকা খরচ হয়েছে সেটা জানালে তারা আমাকে সমপরিমান টাকা দিয়ে দিবে। আপাতত আমি কাপড় কিনেছি, তারা আমাকে সমপরিমাণ টাকা দিয়েছে।
১। যেহেতু আমি জানি তাদের এই সম্পূর্ণ টাকাটাই হারাম, এমতাবস্থায় আমার কি করা উচিত?
২। আমার স্থানীয় মুফতি বলেছেন এই টাকাটা রেখে দিতে। আমি এবং আমার স্ত্রী যখন আমার শ্বশুরবাড়ি দাওয়াত খেতে যাবো, আমার টাকার সাথে এই টাকা মিলিয়ে খরচ করে হাদিয়া নিয়ে যাবো।
(এখানে উল্লেখযোগ্য যে, মুফতি সাহেব এর আগে শ্বশুরবাড়িতে দাওয়াত খাওয়ার ক্ষেত্রে বলেছিলেন যে, কিছু হাদিয়া নিয়ে যাওয়া এবং নিয়ত করা আমি উক্ত হাদিয়ার বিনিময়ে এই দাওয়াতটা খেলাম।)
তাই আমার প্রশ্ন, এমনটা করা উচিত হবে কিনা?
উক্ত বিষয়গুলো নিয়ে পারিবারিকভাবে খুব সমস্যায় ভুগতে হচ্ছে, যেহেতু বিষয়টি সম্পর্কে প্রকাশ্যে কোনো আলোচনা করা সম্ভব না। আমার হারাম ইনকাম থেকে দাওয়াত, হাদিয়া গ্রহণ হতে বিরত থাকা উচিত। দুআর দরখাস্ত।