আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আ'লাইকুম।আমি একজন মেয়ে আমার বয়স এখন ২৬।গত দুই বছর থেকে আমার বিয়ের জন্য সিরিয়াস ভাবে চেষ্টা চলছে।প্রস্তাব অনেক আসে ভালো ভালো কিন্তু সবাই জেনারেল,পরিপূর্ণ দ্বীন মেইন্টেইন করে এমন না।এছাড়াও কয়েকজন ছিলো যারা বলেছে পর্দা করাবে কিন্তু নিজেরা ওই ধাচের না,যেমন সুন্নাহ মোতাবেক চলা,সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিধান মেনে চলা,মাহরাম মানা।উদাহরণস্বরুপ: আমাকে যখন দেখতে আসে আমি যেহেতু পরিপূর্ণ পর্দা + মাহরাম মেইন্টেইন করি তাই শুধু পাত্রের মা,ফুফু আর পাত্রের সামনে যায় মুখ উন্মুক্ত অবস্থায়।আর বাবাকে পরে মুখ ঢেকে সালাম দেয়,সামনে যায়।যেহেতু পাত্রের বাবা আমাকে দেখেনাই তাই বিয়ের কথা আর আগায় না।যেহেতু আমি দ্বীন পালনের চেষ্টা করছি,জীবনসংংগী সেভাবে খুজছিলাম যে নিজেও দ্বীন মেইনটেইন করবে।

প্রশ্ন ১: আমি কি ঠিক পথে এগোচ্ছি?

এছাড়া যে প্রস্তাব টা আসে মনের মত সেটা বাসা অব্দি আসেনা নানা ছুতোয় আর এগোয় না।তাই আজ আমার মা আর নানু একজায়গায় যাই সেখানে তারা আমার মা আর আমার নাম নেয় এবং বলে যে আমার বিয়ের জন্য পাত্র ঘুরে ঘুরে এসে ফিরে যায়।এজন্য তারা পানি পড়া ৭ দিনের,একটা চিরুনি আর তাবিজ দেয়,এগুলো শুনে আমার খুব কষ্ট লেগেছে।আমি নিজে রুকাইয়ার জন্য রাকীর স্মরণাপন্ন হয়েছি সেখানে আমার ফ্যামিলির কোনো ডিটেইলস লাগেনি।সব কিছু দেখে বলেছে আমার আলহামদুলিল্লাহ কোনো গুরুতর সমস্যা নেই তাই রুকইয়্যাহর প্রয়োজন নেই, মাসনুন আমল নিয়মিত করে যেতে।কিন্তু তাবিজ আমি বিশ্বাস করিনা স্পষ্টত শিরক মানি।


প্রশ্ন ২: আমার মা নানু আমায় জোর করছে এগুলো কি ব্যবহার জায়েজ?তাবিজ পানি পড়া, চিরুনি

প্রশ্ন ৩ এগুলোর কি আদো কোনো ভিত্তি আছে?

প্রশ্ন ৪: আমি কিভাবে এগুলো নষ্ট করব?

1 Answer

0 votes
by (743,730 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন-
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্ম মৃত্যুর বিয়ে শাদী বন্ধু বান্ধব ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যা লিখিত রয়েছে,তাই হবে।হ্যা তাকদীরে যা লিখা রয়েছে,তা দু'আর মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।তাকদীর আল্লাহ লিখে রেখেছেন।এবং পরবর্তীতে আল্লাহ তাকদীরকে পরিবর্তনও করে দিতে পারেন।
এবং এটাকেই তাকদীরে মু'আল্লাক বলে।

আকিদা বিশ্বাস সহীহ থাকলে প্রশ্নের বিবরণমতে দ্রুত বিয়ের জন্য তাবিজ ব্যবহার করতে পারবেন। তবে তাবিজ ব্যবহার করলেও ফলাফল তাই হবে যা আল্লাহর হুকুম রয়েছে।

পাত্রের বাবার সামনে বের হতে পারেন। এটা জরুরতের বিত্তিতে বললাম।কেননা আমাদের সমাজ ব্যবস্থা পুরোপুরি ইসলামী নয়। তাই জরুরতের দরুণ আশা করা যায়, পাত্রের বাবার সামনে বের হওয়ার রুখসত থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...