আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
155 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
edited by
ঝগড়ার সময় wife যদি থাকতে না চাই বা ছেড়ে দেওয়ার কথা বলে ( কি বলেছে খেয়াল নাই) আর husband যদি বলে ঠিক আছে তোমাকে আমার দরকার নাই বা তোমাকে ছেড়ে দিলাম (কি বলেছে আসলেই খেয়াল নাই) কিন্তু মনে নিয়ত থাকে এইটা তালাকের উদ্দেশ্য এ বলছি না, তাহলে তালাক হবে? মুলত husband ঝগড়া থামাতে বা situation handle করার জন্য যদি বলে??

husband কথাটা কয়েকবার বলছে,,  কিন্তু কি বলছে খেয়াল নাই,,
১) এখন তালাক কি হবে? হলে কয় তলাক হবে?

২) একবার বায়েন তালাক হলে, আর বিয়ে না করলে পরে আর কোন কেনায়া শব্দে তালাক হবে? স্বরিহ শব্দে ও কি তালাক হবে?

৩) বায়েন তালাকের  ইদ্দর পার হয়ে গেলে কি আর বিবাহ করতে পারবে?

৪) আমার জানার জন্য, বায়েন তালাকের পর,,  ইদ্দত শেষ হয়েছে কিনা মনে না থাকলে, আর যদি সরীহ শব্দে তালাক  দিয়ে ফেলে তাহলে কি তালাক হিসেবে গন্য হবে? যেহেতু ইদ্দত এই সময় পার হয়ে যেতেও পারে নাও পারে,,,

( তারা আসলে জানত না তালাক এর ব্যাপারে)

1 Answer

0 votes
by (808,740 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না। যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ - ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃ তৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না। [তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রী কি বলেছে সঠিক খেয়াল নেই, স্বামী কি বলেছে, সঠিক খেয়াল নেই, এজাতীয় কোনো প্রশ্নের উত্তর আমাদের সাইট থেকে দেওয়া হয় না। আপনি স্থানীয় পর্যায়ের কোনো দারুল ইফতায় যোগাযোগ করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
Husband এর যতটুকু কনে পড়ে সে কেনায়া শব্দ বলেছে,, কিন্তু এ এইটাও মনে নিয়ত রেখেছিল যে এই কথায় তালাক হবে না,, ঘটনা অনেক আগের,, ইদানীং তালাক বিষয় এ জানতে পেরে প্রশ্ন টা করা
by (808,740 points)
তালাক হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...