আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
161 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (4 points)
আসসালামুয়ালাইকুম।এখন অনেকেই অনলাইনে নিম্নোক্ত ভাবে আয় করছেন।

কারো (হালাল) পন্যের ছবি দেখিয়ে অন্য কেউ ক্রেতা জোগাড় করে, দরদাম করে।তারপর ক্রেতা পন্য টা নিতে চাইলে, যার পন্য সে সরাসরি ক্রেতা কে পন্য পাঠিয়ে টাকা নিজের কাছে নিয়ে নেয় এবং নির্ধারিত মূল্য থেকে যত টাকা বেশি দিয়ে ক্রেতার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলো, সেই বাড়তি টাকা যার মাধ্যমে পন্যের মার্কেটিং হয়েছে, তাকে পাঠিয়ে দেয়।

এখন আমার প্রশ্ন হলো, বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে যে মাধ্যমরা আছেন, তারা তো মূল বিক্রেতার পন্যের মার্কেটিং করে ঐ বাড়তি টাকা কমিশন পেলেন।এটা কি তার হালাল আয় হচ্ছে?
এখানে উল্লেখ্য যে, ক্রেতার পছন্দ হলে পন্য গ্রহণ করে আর পন্যটি নিতে না চাইলে ডেলিভারি চার্জ দিয়ে পন্য ফেরত দিয়ে দেয়। অনেক সময় ক্রেতা পন্য অর্ডার দিয়েও রিসিভ করতে চায় না,তাই ডেলিভারি চার্জ অগ্রিম নেয়া হয়। বিক্রেতার পন্য দিতে কোনো সমস্যা হলে ডেলিভারি চার্জ ফেরত‌ও দেয়া হয়।

দয়া করে সরাসরি উত্তর দিলে ভালো হয়,কারণ এ জাতীয় অন্য উত্তর‌ও আমি দেখেছি কিন্তু বুঝতে পারছি না।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান হলো কাজ যদি জায়েজ হয়,তাহলে সেই কাজের দালালি করে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কাজ করে দিয়ে কমিশন গ্রহন জায়েজ।

তবে শর্ত হলো,কমিশন নির্দিষ্ট থাকা।

ইমাম বুখারী রাহঃ বলেনঃ

" ﺑَﺎﺏ ﺃَﺟْﺮِ ﺍﻟﺴَّﻤْﺴَﺮَﺓِ . ﻭَﻟَﻢْ ﻳَﺮَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ ﻭَﻋَﻄَﺎﺀٌ ﻭَﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُ ﻭَﺍﻟْﺤَﺴَﻦُ ﺑِﺄَﺟْﺮِ ﺍﻟﺴِّﻤْﺴَﺎﺭِ ﺑَﺄْﺳًﺎ 
ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﻋَﺒَّﺎﺱٍ : ﻻ ﺑَﺄْﺱَ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻝَ : ﺑِﻊْ ﻫَﺬَﺍ ﺍﻟﺜَّﻮْﺏَ ﻓَﻤَﺎ ﺯَﺍﺩَ ﻋَﻠَﻰ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ .
ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ : ﺇِﺫَﺍ ﻗَﺎﻝَ ﺑِﻌْﻪُ ﺑِﻜَﺬَﺍ ﻓَﻤَﺎ ﻛَﺎﻥَ ﻣِﻦْ ﺭِﺑْﺢٍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ ، ﺃَﻭْ ﺑَﻴْﻨِﻲ ﻭَﺑَﻴْﻨَﻚَ ﻓَﻠَﺎ ﺑَﺄْﺱَ ﺑِﻪِ .
ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻋِﻨْﺪَ ﺷُﺮُﻭﻃِﻬِﻢ)

তরজমাঃইবনে সিরীন, আত্বা,ইবরাহিম,হাসান, রাহ এর মত যুগশ্রেষ্ট ইমামগণ দালালী ব্যবসায় শরয়ী কোনো সমস্যা মনে করেন না।ইবনে আব্বাস রাহ,বলেনঃকোনো অসুবিধা নেই এরকম কোনো চুক্তিতে যে, কেউ কাউকে বলল,তুমি এই মাল এত টাকায় বিক্রি কর,এর(পুর্ব নির্ধারিত মূল্যর) চেয়ে বেশী যা লাভ হবে তা তোমার।
ইবনে সিরীন রাহ বলেনঃযখন কেউ কাউকে বললঃতুমি এই মাল এত টাকায় বিক্রি কর, যা লাভ হবে অথবা এর চেয়ে বেশী যা লাভ হবে, তা তোমার অথবা তা আমার এবং তোমার মধ্যে বন্টিত হবে।এরকম চুক্তিতে কোনো সমস্যা নেই।
নবী কারীম সাঃবলেনঃ-মুসলমানগন তাদের  কৃতচুক্তির আওতাধীন।অর্থাৎ শরীয়ত বিরোধী চুক্তি না হলে তা অবশ্যই পূরণীয় এবং পূরণ করতে হবে,এবং দালালীও একটি চুক্তি বিধায় তা বৈধ ও পূরণীয় ।
(সহীহ বোখারী-৩/৯২, হাদীস নং ২২৭৪ এর শিরোনাম)

বিস্তারিত জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে যে মাধ্যমরা আছেন,তাদের কাজের কমিশন নির্দিষ্ট থাকলে এক্ষেত্রে প্রতিটা অর্ডারের জন্যে যে নির্দিষ্ট কমিশন দেয়,এভাবে কমিশন গ্রহন করতে সমস্যা নেই।

জায়েজ আছে, তবে পন্য হালাল হতে হবে,শরীয়াহ বিরোধী কোনো কিছু থাকা যাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
মূল ক্রেতা থেকে বলা আছে , ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে যারা আছেন, মূল ক্রেতা পণ্যের যে নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিয়েছেন, তার থেকে বেশি যা দিয়ে বিক্রি করবে তার সবটাই, যে ক্রেতা জোগাড় করেছে, তাকে পাঠিয়ে দেয়া হবে। এটা কি জায়েয আছে?
by (770,460 points)
হ্যাঁ, প্রশ্নের বিবরণ মতে জায়েজ আছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...