ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১. হায়েয অবস্থায় প্রতিদিন গোসল করে ভেজা শরীর যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাপাক হয়ে যাবে না। ঐ ভিজা গামছা যে কোনো জায়গায় রাখলে নাপাক হয়ে যাবে না।
২.হায়েয চলা কালীন সময়ে মাথায় তেল দিয়ে চুল আছরালে চিরুনি নাপাক হয়ে যাবে না।
৩. হায়েয অবস্থায় মহিলাদের পায়ের পাতায় বা গোড়ালির কিছু উপরে পানি লেগে ভিজে গেলে সেই ভেজা পা নিয়ে হাটলে ঘর নাপাক হবে না।
৪.প্রস্রাব করার পর লজ্জাস্হানে পানি দিয়ে পানি টিস্যু দিয়ে না মোছার কারনে সেই পানি অনেকসয় কাপড়ে লাগে এবং পায়ে গড়িয়ে পড়ে দাড়ালে। এতে কাপড় বা শরীর নাপাক হবে না।
৫.অনেক জায়গায় মহিলারা গর্ভবতী হলে মুরুব্বিরা হুজুরের কাছ থেকে পানি পড়া,তেল পড়া এবং সুতা পড়া এনে দেয় এবং সেগুলা ব্যবহার করতে বলে প্রসবের আগ পর্যন্ত , এগুলা ব্যবহার করলে ইমানের কোনো ক্ষতি হবে না। তবে এগুলোর নিজস্ব কোনো পাওয়ার নেই সেই আকিদা রাখতে হবে।
৬. কাজির ভাত বা কাজির জাউ খাওয়া জায়েজ হবে যদি নেশা না হয়।