আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার সাথে একজন মেয়ের বিয়ের আলাপ হচ্ছে। বিয়ে মোটামুটি ঠিকঠাক। কিন্তু মেয়ের শর্ত হলো সে আমাকে ২য় বিয়ের অনুমতি দিবে না।সে বিয়ের আগে আমাকে দিয়ে স্ট্যাম্প লিখে নিতে চেয়েছে যে,আমি ২য় বিয়ে করবো না।
আমি বলেছি এতে আমার কেন আপত্তি নেই। আমি শর্ত মেনে নিবো।স্ট্যাম্প লিখিত দিবো।
পরে আমি তাকে জিজ্ঞেস করি,স্ট্যাম্প করার কি দরকার?
সে উত্তর দেয় প্রমাণ থাকলো।
তখন আমি বলি,ধরো আমি শর্ত ভঙ্গ করলাম,তখন কি করবা?
তখন সে উত্তর দেয়,শর্তে সেটাও থাকবে,শর্ত ভঙ্গ করলে কি হবে।
আমি বলি,শর্ত ভঙ্গ করলে তুমি বিয়ে ভঙ্গের ব্যবস্থা নিতে পারবা, এই তো?
সে বলে,জ্বি না।ব্যবস্থা করে নিব না।শর্ত থাকবেই, সে( আমাকে বুঝিয়েছে )অন্য বিয়ে করা মানে তালাক হওয়া।
এখন আমার প্রশ্ন হলো,এখানে কি তালাকের শর্ত প্রজোয্য হয়েছে?
আমি যদি তাকে বিয়ের পর অন্য বিয়ে করি তাহলে তার সাথে কি আমার তালাক হবে?