আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
185 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম
১.শাইখ,আমার ইমার্জেন্সি দুইটা প্রশ্নের উত্তর লাগবে।খুব-ই ইমার্জেন্সি।আমার হাজবেন্ড আমার গায়ে বেশ কয়েকবার হাত তুলেছে,গালিগালাজ করেছে।শেষ বার হাত তোলার পর আমি চলে আসি বাবার বাড়ি।এখন সে আমাকে নিতে চাচ্ছে আর আমিও যেতে চাচ্ছি।অথবা আমি চাইলে তার থেকে তালাক নিয়েও চলে আসতে পারি।দোনোটাই আমার ইচ্ছাধীন। আমি তার গায়ে হাত তোলা মানিয়ে নিতে পারবো তাইই যাওয়ার ব্যপারে ইতিবাচক।আমি যতটুকু জানি যে, স্বামী শারিরীক মানসিক আঘাত করলে তালাক নেওয়া জায়েজ।তবে তার আঘাত খুব বেশি গুরুতর ছিলো না।চড়-থাপ্পড়-কিল -ঘুষি এসবের মাঝেই সীমাবদ্ধ ছিলো।

ক.এখন আমার প্রশ্ন হলো যেহেতু আমি মানিয়ে নিতে পারবো তাই কি তার থেকে তালাক নেওয়া কি জায়েজ হবে?আর জায়েজ হলেও কি তা অনুত্তম হবে?

খ.অনুত্তম কিনা তা জানাবেন অনুগ্রহ করে।একটু বিস্তারিত বললে ভালো হয়।

গ.এক দুইবার গায়ে হাত তুললেও(খুব বেশি গুরুতর আঘাত না)তাহলেও কি তালাক নেওয়া জায়েজ আছে?(জানার জন্য প্রশ্ন।সে এক দুইবার করেনি।বেশ কয়েকবার হয়েছে)
by
অনুত্তম বলতে মাকরুহ হবে কিনা সেটা বুঝিয়েছি।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিনা কারণে তালাক আবেদন কারী মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
ﺃَﻳُّﻤَﺎ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﺳَﺄَﻟَﺖْ ﺯَﻭْﺟَﻬَﺎ ﻃَﻼَﻗًﺎ ﻓِﻰ ﻏَﻴْﺮِ ﻣَﺎ ﺑَﺄْﺱٍ ﻓَﺤَﺮَﺍﻡٌ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺭَﺍﺋِﺤَﺔُ ﺍﻟْﺠَﻨَّﺔِ . ‘
যে মহিলা বিনা কারণে তার স্বামীর নিকটে তালাক্ব চায়, তার জন্য জান্নাতের সুগন্ধিও হারাম’।
[আবুদাউদ হা/২২২৬; তিরমিযী হা/১১৮৭; ইবনু মাজাহ হা/২০৫৫; মিশকাত হা/৩২৭৯, সনদ ছহীহ।].
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/468

বিয়ের পর স্ত্রীর ব্যক্তিগত অধিকার রক্ষা করে স্ত্রীকে একটি বাসস্থান ও খাদ্য এবং বস্র দান করা।এটা স্বামীর উপর  স্ত্রীর অধিকার ওহক্ব এবং শরীয়ত কর্তৃক ওয়াজিব। এ সম্পর্কে কোরআনের ঘোষনা হলঃ
ﻭَﻋَﺎﺷِﺮُﻭﻫُﻦَّ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑ
নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। (সূরা নিসা-১৯)
নারীদের সাথে সদ্ভাবে ব্যবহার করতে হলে তাদেরকে নিয়মমাফিক অন্ন-বস্র-বাসস্থান দিতে হবে,এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/430

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী প্রহার করলেও যে তালাক চাওয়া বৈধ হবে? বিষয়টা এমন নয় বরং কি কারণে তালাক চাওয়া হচ্ছে? সেটাই মূখ্য বিষয়। স্বামী যদি বিনা কারণে বিনা দোষে এক দুইদিন প্রহার করে, তাহলে কিন্তু তালাক চাওয়া বৈধ হবে না। তবে যদি স্বামী বিনা কারণে হরহামেশাই প্রহার করে, তাহলে স্ত্রীর জন্য তালাক চাওয়ার সুযোগ থাকবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...