আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
86 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

উস্তাজের নিকট আমার প্রশ্ন হচ্ছে, জনৈক মহিলা তাঁর প্রথম সন্তান জন্মের আগেই আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন এবং মান্নত করেন যে ছেলে সন্তান হলে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবেন। কিন্তু পরবর্তীতে তাকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করেন।
এরপর উনার আরো দুই মেয়ে এবং এক ছেলে সন্তান হয়। তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান, কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ। পড়া শেষ করলেও ইবাদাত, আদব ইত্যাদিতে বিপথগামী, কারো কথা শোনেও না। মেয়েরাও সাধারণ শিক্ষায় শিক্ষিত।

এমতাবস্থায়, দুইটা প্রশ্নঃ

১। উক্ত মান্নতের কাফফারা দেয়া লাগবে কিনা। দিতে হলে কিভাবে দেবে।

২। ছোট ছেলের বর্তমান অবস্থার জন্যে উক্ত মান্নত সংক্রান্ত বিষয় জড়িত কিনা? কিভাবে হিদায়েতের দোয়া করতে হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

মান্নত শরিয়তে পছন্দনীয় নয়। শরিয়ত উদ্বুদ্ধ করে নফল সদকার প্রতি; মান্নতের প্রতি নয়।
হাদীস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযি.) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন- 

أَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا يَنْهَانَا عَنِ النَّذْرِ وَيَقُولُ إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الشَّحِيحِ 

রাসূলুল্লাহ (সা.) একদিন আমাদের মান্নত করতে নিষেধ করেছেন। আর বলেছেন, মান্নত কোনো কিছুকে ফেরাতে পারে না। তবে মান্নতের মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয়। (মুসলিম শরীফ, হাদীস নং- ৪৩২৫)।

★মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ নেই। তাই মান্নতকৃত ইবাদতটি করা আবশ্যক।
 
وَلْيُوفُوا نُذُورَهُمْ [٢٢:٢٩]
তাদের মানত পূর্ণ করে [সূরা হজ্জ-২৯]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে তার মান্নতের কাফফারা দেয়া লাগবেনা।

ছোট ছেলের বর্তমান অবস্থার জন্যে উক্ত মান্নত সংক্রান্ত বিষয় জড়িত নয়।
তাকে তাবলীগে সাল লাগানোর জন্য পাঠিয়ে দিতে পারেন।

ইনশাআল্লাহ সে দ্বীন মানা শুরু করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...