আসসালামু আলাইকুম হুজুর। আজকে ফজরের পর ঘুমাই যাই,, তখন কিছু আজেবাজে স্বপ্ন যেমন রোজ যা করি এমন কিছু, আবার কিছু বাজে স্বপ্ন ও দেখি,,তারপর৷ একটা স্বপ্ন দেখি যে আমি কোথাও একটা আছি, একটা খাবারের হোটেল হয়তো।দেখতে রেস্তোরাঁ লাগে না,, কিন্তু একটা রান্নাঘর মতো বা একটা ইউনিভার্সিটির কেন্টিন এমন দেখছিলাম বাস্তবে। ওখানে বিল দিতে বা খাবার অর্ডার দিতে যাই,, তখন আমি একজনের সাথে এই নিয়ে কথা বলছিলাম,, ওর পিছনে খেয়াল করলাম একজন পান্জাবি, টুপি পড়া লোক খাবারের বিল দিতেছে নিজের ,মুখ দেখি নাই যদিও আমার সামনে দাড়িয়ে বিল দিতেছিল, ঝাপসা আরকি। ওখানে আলো কম,,,,গাছপালা থাকলে যেমন চারপাশ অন্ধকার হয়ে যায় ওরকম, কিন্তু কোনো গাছ দেখি নি। তারপর দেখি আমি মেট্রো ট্রেন দিয়ে যাচ্ছি কোথাও।সাথে আমার ২ টা ফ্রেন্ড মনে হলো। আমি চিনি না ওদের। খুব হাসাহাসি করছি ৩ জনে। একজন বলতেছে আস্তে লোক শুনতেছে,,, হঠাৎ ট্রেনের স্পিড কমলো আমার একটা ফ্রেন্ড ভুলে নেমে গেল,,, (আমার বাস্তবে পরিচিত ফেন্ড নয়)।আমি নামতে যাইয়া নামি নি,,ডোর এর সামনেই ছিলাম। পরে ট্আরেন ছেড়ে দেয়। আমি আর একজন যে ছিল আমরা বলাবলি করছি " আর এ ও তো নেমে গেল,,, আবার ভয় পাচ্ছি না,,যে নেমে গেল,এমন লাগলো যে ও নামায় ওর বা আমাদের কোনো সমস্যা হবে না।তো দরজা টা যখন খুলছিল আমি যেন বাইরে টা দেখতে পেলাম,,আমার একটু গ্রাম মতোই লাগলো,,বনের স্তুপ ছিল,,, । আচ্ছা হুজুর আমার একজনকে বিয়ের কথা হচ্ছে। তার জন্য ইস্তেখারা করছিলাম পরশু।তেমন কিছু বুঝি নি। কাল রাত ইস্তেখারা না করলেও এশার নামাজের পর দোয়া করি,,, এই বিষয়ে,,,। আমার পরবর্তী তে সকাল এ মনে হলো ট্রেন এ আমরা ছেলেটি বর্তমানে যেখানে থাকে ওখানে যাচ্ছি,, এই মুহুর্তে আবার ঠিক মনে পড়ছে না, কোথায় যাচ্ছিলাম। আর ঘুম থেকে উঠে ভাবছিলাম এটা আবার কোনো বিপদ না তো,,, যেহেতু মানুষগুলো অপরিচিত। আল্লাহু আালাম।এর সাথে কি আমার ইস্তেখারার সম্পর্ক আছে? অনুগ্রহ করে জানাবেন।