আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
126 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (14 points)
আসসালামু আলাইকুম উস্তায।
বিয়ের সময় মেয়েদের অভিভাবকের ধারাবাহিকতাটা যদি একটু বলতেন যে কার পরে কে হবে? বাবার পর দাদা, তারপর বাবার দাদা, এরা না থাকলে ভাই, তারপর সৎ ভাই, তারপর ভাইয়ের ছেলে, তারপর সৎ ভাইয়ের ছেলে, তারপর চাচা, তারপর সৎ চাচা... এরকম, একদম শেষ পর্যন্ত যদি দিতেন। খুবই মুনাসিব হতো।
জাযাকাল্লহু খইরন ফিদ দারঈন উস্তায।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের ধারাবাহিক অভিভাবক
নিম্নোক্ত ব্যক্তিবর্গ নাবালক সন্তানের বিবাহের ওলী (তথা নাবালক সন্তানকে তারা যে কোনো জায়গায় বিয়ে দিতে পারবেন) এবং সাবালক সন্তানেরও(মুস্তাহাব পর্যায়ের) অভিভাবক। যথাক্রমে তারা হলেন,
(১) বাবা (২) দাদা (৩) পরিদাদা বা এর চেয়ে উর্ধতন পুরুষগণ। (৪) (আপন) ভাই (৫) সৎ ভাই (৬) আপন ভাইয়ের ছেলে (৭) সৎ ভাইয়ের ছেলে (৮) আপন চাচা  (৯) সৎ চাচা (১০) আপন চাচার ছেলে (১১) সৎ চাচার ছেলে (১২) বাবার আপন চাচা (১৩) বাবার সৎ চাচা(১৪) বাবা আপন চাচার ছেলে (১৫) বাবার সৎ চাচার ছেলে, (১৬) দাদার আপন চাচা (১৭) দাদার সৎ চাচা(১৮) দাদার আপন চাচার ছেলে (১৯) দাদার সৎ চাচার ছেলে।(আবকে মাসাঈল আউর উনকা হল) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1714


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 429 views
...