আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
136 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
edited by
১.আমি হানাফী মাজহাব ফলো করি, তাহলে আমি কি সাহু সিজদার জন্য ,""  বুখারী শরীফের হাদিস অনুযায়ী শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, সূরা মাসুরার পর দুই সিজদা দিয়ে সালাম ফেরানোর""  এই পদ্ধতি টা ফলো করতে পারি। আমার কাছে এইটা অনেক সহজ এবং ঝামেলাহীন মনে হয়। ব্যক্তিগত পছন্দ কি মাযহাবের উপরে অধিকগ্রহণ যোগ্য হয়?

২. হানাফী মাযহাব অনুযায়ী, বিতর সালাতে দুয়া কুনুত পড়া ওয়াজিব। কিছুদিন আগে একটা বইয়ের খোঁজ পেয়েছি " নামাজের ভুলত্রুটি" লিখেছেন তানজীল আরেফিন আদনান। তিনি লিখেছেন" নামাজের ভুলত্রুটি [১২]

 ##*ভুলবশত দুআ কুনুতের পরিবর্তে সূরা ফাতিহা পড়লে কি হবে?

মাসআলা : কেউ যদি দুআ কুনুতের পরিবর্তে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলে, তাহলে তার ওপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। কারণ, কুরআন-হাদীসের যেকোনো দুআ পড়ার দ্বারাও কুনুতের ওয়াজিব আদায় হয়ে যায়। সূরা ফাতিহার মধ্যে যেহেতু দুআর অংশ রয়েছে, তাই এর মাধ্যমেও কুনুতের ওয়াজিব আদায় হয়ে যাবে।

[ফাতাওয়া তাতারখানিয়া, ২/৩৯৮; আন-নাহরুল ফায়িদ, ১/২৮০]

যারা বৃদ্ধা আছেন তাদের তো আর এখন দুয়া কুনুত মুখস্থ হয় না, আবার অনেকে দুয়া কুনুত মুখস্থ করতে চাইলেও সময় সুযোগ মেলে না তাই আর করেও না পরে মুখস্ত।
এই বইয়ের উত্তর অনুযায়ী ঐসব মানুষদের কি আমি  দুয়া কুনুতের পরিবর্তে  সূরা ফাতিহা / অন্য যেকোনো সুরা যেমন ( ইখলাস,নাস ইত্যাদি ) পড়তে বলতে পারবো ???
৩. ছোটবেলায় যারা শিশুধর্ষণের শিকার হয় অথচ তারা বুঝেও না তাদের সাথে কি হচ্ছে (যেমন  আছিয়া সাথে হয়েছে) , ইসলাম মতে এইসব বাচ্চারাও কি তাদের সতীত্ব হারিয়ে ফেলেছে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَالصَّوَابُ أَنْ يُسَلِّمَ تَسْلِيمَةً وَاحِدَةً وَعَلَيْهِ الْجُمْهُورُ وَإِلَيْهِ أَشَارَ فِي الْأَصْلِ، كَذَا فِي الْكَافِي وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ، كَذَا فِي الزَّاهِدِيِّ وَكَيْفِيَّتُهُ أَنْ يُكَبِّرَ بَعْدَ سَلَامِهِ الْأَوَّلِ وَيَخِرَّ سَاجِدًا وَيُسَبِّحَ فِي سُجُودِهِ ثُمَّ يَفْعَلَ ثَانِيًا كَذَلِكَ ثُمَّ يَتَشَهَّدَ ثَانِيًا ثُمَّ يُسَلِّمَ، كَذَا فِي الْمُحِيطِ.وَيَأْتِي بِالصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -
অর্থাৎ-সেজদায়ে সাহুর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে, শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর এক সালাম ডানদিকে ফিরাবে, অতঃপর আল্লাহু আকবর বলে সেজদায় চলে যাবে, এবং সেথায় (নামাযের সেজদার তাসবীহের মত)তাসবীহ পাঠ করবে,এবং এভাবে দ্বিতীয় সেজদাও আদায় করবে,অতঃপর তাশাহুদ ও দরুদ শরীফ পড়ে সালাম ফিরাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/897

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, সূরা মাসুরার পর দুই সিজদা দিয়ে সালাম ফেরানোর""  এই পদ্ধতিটাও ফলো করতে পারবেন। ব্যক্তিগত পছন্দ মাযহাবের উপরে অধিক গ্রহণযোগ্য হবে না কেননা হানাফি মাযহাবে এই পদ্ধতিরও আলোচনা রয়েছে।

বিঃদ্রঃ
সাধারণত
ব্যক্তিগত পছন্দকে মাযহাবের উপর অগ্রাধিকার দেয়া যাবে না।

(২) কেউ যদি দুআ কুনুতের পরিবর্তে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলে, তাহলে তার ওপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। তবে কাউকে দু'আয়ে কুনুতের পরিবর্তে অন্য কোনো দু'আ শিখানো যাবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2027

(৩) না, তারা সতিত্ব হারায়নি। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...