আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
170 views
in সালাত(Prayer) by (23 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
সম্মানিত মুহতারাম
আলহামদুলিল্লাহ বহু বছর পর অনেক চিকিৎসা করে আল্লাহর রহমতে আমার কন্সিভ হয়েছে।

কিন্তু কন্সিভ হওয়ার পর থেকেই একটু একটু ব্লিডিং হচ্ছে,একাধিক ডাঃ আমাকে একদম বেড রেস্ট দিয়েছেন কারন এভাবে ব্লিডিং হতে থাকলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটে যেতে পারে,(আল্লাহ সহায় হোন)

ডাঃ মেডাম বলেছেন পারলে বিছানায় প্রস্রাব টয়লেট করতে,না হয় বিছানার কাছে ব্যবস্থা করতে,পেটে কোনো ভাবেই চাপ লাগা যাবে না,উঠতে বসতে শুতে পেটে একটু চাপ পড়ে,এবং আমার অন্যান্য জটিল সমস্যাও আছে,এই অবস্থায় আমি কিভাবে নামাজ পড়তে পারি?

আমি কি তায়াম্মুম করে শুয়ে নামাজ আদায় করতে পারবো?বা অযুটা করে শুয়েই নামাজ আদায় করতে পারবো?যদি শুয়ে নামাজ পড়তে হয় নিয়ম টা আমাকে জানাবেন ইনশাআল্লাহ।
অনুগ্রহ করে জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ,আমার জন্য খাস করে একটু দোয়া করবেন,আল্লাহ যেন আমাকে সুস্থ সবল নেক সন্তান দান করেন আমিন ইয়া রব্ব।

(প্রশ্নটি আমার এক বোনের তরফ থেকে)

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
যদি কেউ দাড়াতে পারেন,তবে রুকু সেজদা করতে পারেন না,তবে উনি দাড়িয়েই নামায শুরু করবেন।অতঃপর দাড়িয়েই ইশারায় রুকু-সেজদা ও বৈঠক করে নামাযকে সমাপ্ত করবেন।এটা ইমাম যুফার রাহ সহ অন্যান্য তিনো মাযহাবের অভিমত।দারুল উলূম করাছির সর্বশেষ সিদ্ধান্ত এটাই।তবে যদি কেউ দাড়িয়ে ইশারা করার পরিবর্তে বসে বসে ইশারা করে নামায পড়ে ফেলে তাহলে তার নামাযও ফাসেদ হবে না।বরং তার নামাযও হবে।যদিও সেটা অনুত্তম হিসেবে বিবেচিত হবে।

যদি কোনো ব্যক্তি রুকু সেজদায় যেতে পারে,কিন্তু রুকু সেজদা থেকে উঠতে না পারে।তাহলে এমন ব্যক্তির জন্য প্রথম রাকাত দাড়িয়ে পড়ার পর পরবর্তী রা'কাত সমূহ বসে পড়ার অনুমোদন রয়েছে।

অক্ষম ব্যক্তিদের জন্য চেয়ারে বসে নামায পড়ার চেয়ে মাঠিতে বসে নামায পড়াই শ্রেয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1621

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি অজু করবেন। এবং চেয়ারে বসে ইশারায় রুকু সিজদাহর মাধ্যমে নামায পড়ে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 468 views
...