আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
889 views
in সালাত(Prayer) by (18 points)
ﺍَﻟﺴَّﻼَﻡْ ﻋَﻠَﻴْــــــــــــــــــــﻜُﻢْ ﻭَ ﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﮧِ ﻭَﺑَﺮَﻛَﺎﺗُﻪ

ওস্তাদ,

নাভীর উপরে প্যান্ট পরলে যদি নেমে আসে বা নাভীর নিচে প্যান্ট  পড়লে কি সতরের খেলাপ হবে? আজকাল প্যান্ট গুলো এমনভাবে বানানো হয় যা কিনা নাভীর উপরে পড়া সম্ভব হয় না। এখন কি করা উচিৎ? এতে কি নামাজ ভংগ হবে? বিস্তারিত জানতে চাই।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামাযের মধ্যে সতরের আওতাধীন কোনো একটি অঙ্গের এক চতুর্থাংশ যদি স্বেচ্ছায় খুলা হয়,তাহলে এক মুহুর্তের জন্য খুলা হলেও নামায ফাসিদ হয়ে যাবে।কিন্তু যদি অনিচ্ছায় এক চতুর্থাংশ খুলে যায়,তাহলে তিন তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আ'লা) পরিমাণ সময় পর্যন্ত খুলে গেলে নামায ফাসিদ হবে। কিন্তু যদি তিন তাসবিহ পরিমাণ সময় থেকে কম হয়,কিংবা এক চতুর্থাংশ থেকে কম হয়,তাহলে  নামায ফাসিদ হবে না।

নামাযের মধ্যে অঙ্গের হিসাব কিছুটা ভিন্ন রকমের।নাভী থেকে নিয়ে লজ্জাস্থানের উপরী ভাজ পর্যন্ত একটি অঙ্গ। এই অঙ্গের এক চতুর্থাংশ যদি নামাযে খুলে যায়,এবং ইচ্ছাকৃত হয়,তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।(আহসানুল ফাতাওয়া-৩/৩৯৯)

ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায়, তাহলে তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না।যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে,
তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৭৯,তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭)।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি খুলে যাওয়া অংশ এক চতুর্থাংশ পরিমাণ হয়,তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।যেহেতু উনি পেন্ট পড়ছেন,তাই এক্ষেত্রে ইচ্ছাকৃতই মনে করা হবে।সুতরাং এক মুহুর্তের জন্যও খুলে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।এটা হানাফি ফিকহের সিদ্ধান্ত।এছাড়া অন্যান্য ফিকহের সিদ্ধান্ত হল,নামাযে ঢেকে রাখা ওয়াজিব, এমন অঙ্গের কমবেশ যাই হোক কেউ যদি ইচ্ছাকৃত খুলে দেয়,তাহলে তার নামায ফাসিদ হয়ে যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/5215

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নাভীর উপরে প্যান্ট পরলে যদি নেমে আসে বা নাভীর নিচে প্যান্ট পড়া হয়  এবং এক চতুর্থাংশ খুলা থাকে, এবং টি-শার্ট পাঞ্জাবী ইত্যাদি দ্বারা সতর ঢাকা না থাকে, তাহলে নামায ফাসিদ হয়ে যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (18 points)
ওস্তাদ,
নাভীর উপরে প্যান্ট পরলে যদি নেমে আসে বা নাভীর নিচে প্যান্ট পড়া হয় কিন্তু টি-শার্ট পাঞ্জাবী ইত্যাদি দ্বারা সতর ঢাকা থাকে, তাহলে ও কি নামায ফাসিদ হয়ে যাবে?
by (814,710 points)
না তখন নামায ফাসিদ হবে না।
by (814,710 points)
সংশোধন করা হয়েছে। বানানে প্রবলেম হয়ে গিয়েছিলো।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...