আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
212 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
السلام عليكم ورحمة الله وبركاته

হযরত, আমার একটি প্রশ্ন ছিলো।

আমার শাশুড়ি উনার খালা জীবিত থাকতে উনার কাছ থেকে এক ভরি স্বর্ণ ধার নিয়েছিল এবং বলেছিল যেগুলো ফেরত দিবে অথবা এর মূল্য পরিশোধ করবে কিন্তু ফেরত দেওয়ার আগে বা এর মূল্য পরিশোধ করা আগে উনি মৃত্যুবরণ করেন এবং আমার শাশুড়ি আর্থিক অবস্থা ভালো না হওয়ায় উনি তখন ফেরত দিতে পারেনি, এবং উনার খালার কোন সন্তান-সন্ততি নেই স্বামীও নেই। এখন প্রশ্ন হলো এই স্বর্ণ অথবা মূল্য কি পরিশোধ করা লাগবে বা সাদকা করতে হবে?

আর বর্তমানে পরিশোধ করলে কাকে করবে? উনার শুধু ভাই বোন আছে।


উল্লেখ্য , উনার খালা এই স্বর্ণ দিতে অনাগ্রহ ছিল এবং ওয়াদা বদ্ধ হওয়ার সময় আরেক খালাও উপস্থিত ছিলেন।


বি:দ্র: আমার শাশুড়ি বর্তমানে ঋণগ্ৰস্ত ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জবিউল ফুরুজঃ
এদের অংশ পবিত্র কোরআন শরীফে নির্ধারণ করে দেয়া আছে। জবিউল ফুরুজ হল ১২ জন। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং বাকি ৮ জন মহিলা। ৪ জন পুরুষ হল - ১) স্বামী, ২)পিতা, ৩)দাদা, ৪) সৎ ভাই (বৈপিত্রেয়)। ৮ জন মহিলা হল - ১)স্ত্রী, ২)কন্যা, ৩)পুত্রের কন্যা, ৪)মাতা, ৫)দাদি এবং নানি, ৬)সহোদর বোন, ৭) সৎ বোন (বৈমাত্রেয়), ৮)সৎ বোন (বৈপিত্রেয়)। নির্ধারিত অংশের পরিমান নিম্নরূপঃ
(১) স্বামী ১/৪ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে।
(২) স্বামী ১/২ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে।
(৩) স্ত্রী ১/৮ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে।
(৪) স্ত্রী ১/৪ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে।
(৫) কন্যা ১/২ পাবে যখন একজন মাত্র কন্যা থাকে এবং পুত্র না থাকে।
(৬) কন্যা ২/৩ পাবে যখন দুই বা ততধিক কন্যা থাকে এবং পুত্র না থাকে।
(৭) কন্য অবশিষ্ট ভোগী হিসাবে পাবেন যখন এক বা একের অধিক পুত্র থাকে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার খালা শাশুড়ির ভাই বোন যেহেতু এখনো জীবিত আছেন, তাই আপনার শাশুড়ির তাদের নিকট স্বর্ণ বা স্বর্ণের মূল্য হস্তান্তর করবেন।অতঃপর তারা তথা ভাইবোনগণ বন্টন করে নিবেন। হ্যা, ভাই বোনদের সবাই আপনার শাশুড়িকে ক্ষমা করে দিলেও হবে।তখন আপনার শাশুড়িকে আর পরিশোধ করতে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
reshown
স্বর্ণের মূল্য কি তখনকার বাজার মূল্যে পরিশোধ করবে নাকি  বর্তমান বাজার মূল্যে?

আমার শাশুড়ি স্বর্ণ বন্ধক দিয়ে ২৫ হাজার টাকা নিয়ে ছিলো। তাহলে কি ২৫ হাজার টাকা পরিশোধ করবে নাকি তখনকার ১ ভরি স্বর্ণের সম্পুর্ণ টাকা পরিশোধ করবেন।

দয়া করে জানাবেন,মিন ফাদ্বলিক।
by (814,710 points)
আপনার শাশুড়ী বর্তমান বাজারমূল্য পরিশোধ করবে।
by (814,710 points)
আপনার শাশুড়ী ১ ভড়ি স্বর্ণের বর্তমান বাজার মূল্য হস্তান্তর করবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...