আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
230 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম
অনুরোধ একটু বুঝিয়ে উওর দিবেন।

আমার বিজনেস পেজ আমরা সুগন্ধি সেল করি আমাদের পেজ কোনো ধরনের হারাম পোস্ট বা মিউজিক ইউজ করা হয় না।

আমার পেজে ফেসবুক  থেকে কনটেন্ট মনিটাইজেশন আসছে অনুরোধ থাকছে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে বিস্তারিত জানে এমন কোনো ভাই উওর করবেন
বর্তমান মনিটাইজেশন করলে পোস্ট করা ছবি লেখা এর পর ফেসবুক ডে থেকে ইনকাম হচ্ছে
আমার জানা মতে ফেসবুক ভিডিও এড রান করে ইনকাম হারাম কারন ৯৯.৯% এড ই হারাম আসে।

আমার মূলত প্রশ্ন হচ্ছে আমি এখনো সেট আফ দী নী সেট আফ দিয়ে ছবি লিখা বা ডে থেকে ইনকাম করা জায়েজ হবে।

মূলত ব্যাখ্যা সহ যদি উওর টা হয় উপকার হবে
বারবার অনুরোধ থাকছে যে ভাইজান জানেন বর্তমানে মনিটাইজেশন সব কিছু বিস্তারিত তাহলে ই উওর টা করবেন না আমি অণ্য কোনো জায়গা থেকে জানতে পারবো ইনশাআল্লাহ
যদি আপনি ১০০% মনিটাইজেশন নিয়ে বর্তমান টা বিস্তারিত জেনে থাকেন তাহলে জানালে উপকার হবে

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইউটিউব বা ফেইসবুক মনিটাইজেশন হালাল না হারাম? এ সম্পর্কে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে। সুতরাং যেখানে হালাম হারামের সন্দেহ চলে আসে, ঈমানের তাকাযা হল, এমন পেশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2545

হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ 
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এড রান না হলে বরং কন্টেন্ট মনিটাইজেশনে যদি হারাম ছবি পোষ্ট না করে, এমনি লেখা বা প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি হালাল জিনিষে ইনকাম হয়, তাহলে সেটা নাজায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
reshown by
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম 
আমি মূলত জানতে ছেয়েছি বর্তমানে ফেসবুক পেজ মনিটাইজেশন সেট আফ আসলে সেটা সেট আফ দিলে ছবি, লেখা, ডে থেকে ও ইনকাম হয় এই ইনকাম টা কী ভাবে হয়?
মূলত ভিডিও তে এড যাতে না আসে এটা পুরো পুরো বন্ধ রেখে ছবি বা পোস্ট বা ডে থেকে ইনকাম গ্রহন করা যাবে।
আমি ঐ ভাবে কোনো ডিজিটাল এক্সপার্ট ভাইয়া কে পারছি না জিনিস নিয়ে বিস্তারিত জানার জন্য যে ছবি, পোস্ট , ডে 
ইনকাম টা কী ভাবে হচ্ছে ।
এবং পেজে যাতে কোনো রকম এড না আসে এটা কী ভাবে বন্ধ করবো 
by (805,290 points)
জ্বী  তো জায়েয হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 185 views
...