আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
195 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (42 points)
আমি সরকারি চাকরি পাব। এখন বিয়ের বয়স। আমি আগে হস্তমৈথুন করেছি, তারপরে ১ বছরের মত বন্ধ ছিলো, তারপরে আবার শুরু হয়। আমি দুইবছর বিয়ের সময় পিছিয়েছি। আমার দ্বারা সম্ভব নয় বিয়ে করা।। আমার শরীরের সুস্হতার জন্য সময় চাই। আমি ডাক্তারি এসব চিকিৎসা নিতে চাইনা।  জীবনধারা পরিবর্তন করবো। দুইবছর সময় লাগাবো। আল্লাহই জানে সুস্হ হবো কিনা। কিছু আমল বলে দিন, যা দিয়ে আমি সুস্হ হতে পারি।

1 Answer

0 votes
by (805,200 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ বলেন,
(يَا مَعْشَرَ الشَّبَابِ ، مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ)
হে যুবকদের দল! তোমাদের মধ্যে যারা সামর্থবান,তারা যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোযা রাখে।কেননা রোযা ঢাল স্বরূপ।(সহীহ বোখারী-১৯০৫,সহীহ মুসলিম-১৪০০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেই রোগের যেই ঔষধ সেই ঔষধ আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা পরিহার করে অন্য ঔষধ গ্রহণ করা চেষ্টা করলে কতটুকু ফলপ্রসূ হবে তা আল্লাহই ভালো জানেন। হস্তমৈথুন থেকে বাচতে বিয়ে করাই চিকিৎসা। যদি বিয়ে করা সম্ভব না হয়, তাহলে খাবার গ্রহণকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং লাগাতার রোযা রাখতে হবে যতদিন না শরীরে দুর্বলতা এসে জৈবিক চাহিদাকে দূরে সরিয়ে দেয়। 

যদি পরিবার বিয়ের কোনো পদক্ষেপ গ্রহণ না করে,তাহলে এক্ষেত্রে অভিভাবকের অনুমতি ব্যতিত বিয়ে করে নেওয়াও অনুচিত হবে না।এমনকি তখন নিজের ঈমান আমলের হেফাজতে যে কোনো ভাবে বিয়ে করে নেয়াটাই জরুরী হবে।

মনে রাখতে হবে, 
জৈবিক চাহিদা পূরণের জন্য হস্তমৈথুন কোনো সমাধান নয়, বরং প্রকারান্তরে এটা ভবিষ্যতে সংসার ধ্বংসকারী রূপ ধারণ করতে পারে। যদি কেউ শতচেষ্টার পরও বিবাহ করতে ব্যর্থ হয়, অথবা স্ত্রী থেকে দূরে থাকে, তাহলে নিজের ঈমান হেফাজতের জন্য সাময়িক হস্তমৈথুন বৈধ হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4344


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (42 points)
হুজুর বিয়ে ত করতে পারি, কিন্তুু আমার যৌন দুর্বলতা রয়েছে  মনে হয়। যদি বিয়ের পর যৌন সুখ না দিতে পারি,  এই কারনে করিনা
by (805,200 points)
সন্দেহ অমূলক। সন্দেহ পরিহার করতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...