আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
165 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
edited by
১) ৬ মাস বয়সী বাচ্চা প্রস্রাব করার সময় বালিশে লাগে। এখন এই বালিশে ভেজা চুল নিয়ে শুইলে চুল কি নাপাক হবে?
২) এক কাপড়ে নাপাকি লাগে, সেটা ধোয়ার সময় আমি হয়তো খেয়াল করিনি। সেটা রাতে দেখতে পাই।আমি ওই নাপাক কাপড় এর সাথে অন্য কাপড় ধুয়েছি আর গোসলের পর পরনের কাপড়ের সাথে ওই ভেজা কাপড় টাচ লাগে। এখন ওই নাপাক কাপড় এর সাথে বাকি ধোয়া কাপড় নাপাক হয়ে গেছে?  আর পরনের কাপড়ও কি নাপাক হবে?
৩) হুরমত মুসাহারাত নিয়ে প্রশ্ন —

হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়েছে কি হয়নি এটা নিয়ে সন্দেহ হয়। ৮০% মনে হয় যে হয়েছে আর ২০% মনে হয় যে হয়নি। এমতাবস্থায় কি করনীয়?

৪) আজ আসরের  নামাজের শেষ রাকআতে মনে হলো চুল বের হয়েছে কেমন যেন লাগতেছিলো আমি নামাজ শেষে দেখি হিজাবের সাথেই চুল কিন্তু বাহিরে বের হয়েছে কি না দেখিনি তার আগেই আমি চুল হিজাব খোলার আগেই হাত দিয়েছিলাম। এখন আসরের নামাজ আবার আদায় করতে হবে? আমি আসরের নামাজ এর সাথে যোহরের কাজা আদায় করেছি। যোহরের নামাজের সময় চুল বের হয়েছে কি না মনে হয় নি। আসরের শেষ রাকাতে এমনটা মনে হয়েছে। এখন যোহর সহ আসরের নামাজ আবার আদায় করতে হবে?

1 Answer

0 votes
by (814,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বালিশে ভেজা চুল নিয়ে শুইলে চুল নাপাক হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7947

(২)
পরনের কাপড়ের সাথে নাপাক কাপড়ের স্পর্শ লাগার কারণে পরনের কাপড় নাপাক হবে না।

(৩)
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না। যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,

اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: (اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ)ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ}

ভাবার্থঃতৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না।[তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি ৮০ % নিশ্চিত হয় যে, হুরমত হয়ে গেছে, তাহলে তখন সতর্কতামূলক হুরমত ধরে নেওয়ায়ই উচিত।

(৪) সন্দেহের দরুণ পূর্বের ইবাদত তথা নামাযকে আবার আদায় করতে হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হুরমত না ধরে নিলে কি জিনাকারি হয়ে থাকবো?
by (814,680 points)
যেহেতু অধিকাংশ ধারণা হুরমত হওয়ার পক্ষে তাই হুরমত সাব্যস্ত হয়েছে ধরে নিতে হবে। তখন তো জিনাকারী হিসেবে ধরে নিতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...