আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
228 views
in সাওম (Fasting) by (2 points)
আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল

এক. রোজা ফাসিদ হওয়া মানে কি এবং কাজা রোজার কাফফারা (একটানা ষাট রোজা) রাখার সময় কোনো রোজা ফাসিদ হলে তার হুকুম কি

দুই... আমি (একজন মেয়ে) সময় হাতে রেখে রমজানের আগে ৬০ টি কাফফারা করার নিয়ত করেছিলাম কিন্তু (শাবান মাসে ২৯ দিনে হওয়ায় ) আমি 59 টি রোজা রাখতে পেরেছি রমজানের আগ পর্যন্ত এখন আমার একটি রোজা যদি আমি ঈদের পরের দিন রাখি তাতে কি আমার রোজা পূর্ণ হবে নাকি আমাকে পুনরায় ৬০ টি রোজা কাফফারের নিয়তে আদায় করতে হবে

তিন... আমার বিগত জীবনের কাজা নামাজের জন্য আমি নামাজ কাজা পুনরায় আদায় করতে চাই আমি যদি কদরের রাত নিয়তে শেষ ১০ দিনের বিজোড় রাতে একবার করে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করি তাহলে কি আমার বিগত জীবনের সকল কাজা নামাজ আদায় হয়ে যাবে

চার একজন ব্যক্তি যে কিতে রমজানের রোজা রাখতে চায় কিন্তু সে অনেক কষ্টে অধিকাংশও রাখলেও কিছু রোজা তার ভাঙতি যায়। সে রোজা রাখতে পারেনা তার হাত-পা কাঁপে বা এ ধরনের সমস্যা হয় এখন তার ওপর এই ভাঙ্গা রোজা গুলোর হুকুম কি এবং সে পুরনো কাযা রোজা আদায় করতে চাইলে টার হুকুম কি

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি বালিগ হওয়ার বৎসর বয়স থেকে যতটা রমজান আপনার সামন দিয়ে অতিবাহিত হয়েছে।এর মধ্যে যতটা রোযা আপনি রাখেননি।বা নিয়তই করেননি।সেগুলোকে হিসেব করে শুধুমাত্র কাযা করে নিবেন।কাফফারার কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই। আর যে সমস্ত রোযা আপনি রেখে তারপর ভেঙ্গে দিয়েছেন।যেমন আপনি সহবাসের মাধ্যমে একটি ভেঙ্গেছেন।এ রোযার কাফফারা আপনাকে আদায় করতে হবে।

কা'যা রোযা সমূহের কয়টি কাফ্ফারা আদায় করতে হবে? ছুটে যাওয়া প্রত্যেকটি রোযার জন্য কি পৃথক পৃথক কাফ্ফারা আদায় করতে হবে?নাকি সবগুলোর জন্য একটি কাফ্ফারাই যথেষ্ট হবে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/102


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার শারীরিক কোনো সমস্যা নেই, তাই আপনাকে ৬০ টি রোযার মাধ্যমেই কাফফারা আদায় করতে হবে।  রোযার সামর্থ্য থাকাবস্থায়  ৬০ জন মিসকিনকে ফিতরা সমপরিমাণ টাকা দিলে রোযার কাফফারা আদায় হবে না। রোযার কাফফারা হিসেবে ধারাবাহিক ৬০ টি রোযা আদায়ের ক্ষেত্রে মধ্যখানে হায়েয চলে আসলে কোনো সমস্যা হবে না বরং রোযার কাফফারা আদায় হবে।


(এক) রোজা ফাসিদ হওয়া মানে নষ্ট হওয়া। কাজা রোজার কাফফারা (একটানা ষাট রোজা) রাখার সময় কোনো রোজা ফাসিদ হলে, আবার নতুন করে ৬০ টি রোযা রাখতে হবে। 

(দুই)আমি ঈদের পর একটা রাখরে কাফফারা আদায় হবে।  

(তিন)  কদরের রাত নিয়তে শেষ ১০ দিনের বিজোড় রাতে একবার করে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করার দ্বারা বিগত জীবনের সকল কাজা নামাজ আদায় হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1609


(চার)  যথাসম্ভব রোযা রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে।মিস দেওয়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 259 views
0 votes
1 answer 547 views
0 votes
1 answer 98 views
...