আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
412 views
in সাওম (Fasting) by (0 points)
আমার অতীতের ৬/৭ বছরের রোজা বাকি রয়ে গেছে গাফিলতির কারণে।এখন কী শুধুমাত্র প্রতিটা রোজার জন্য একটি করে কাযা আদায় করে দিলেই হবে?নাকি কাফফারা ও লাগবে? কাফফারা দেয়ার ক্ষেত্রে আমার কী করণীয়?

1 Answer

0 votes
by (741,060 points)

বিসমিহি তা'আলা

জবাবঃ-

মুহতারাম আপনি যদি রমজান মাসে প্রথম থেকেই রোযা রাখার নিয়ত না রাখেন,যেজন্য আপনি সেহরীও না খেয়ে থাকেন।তাহলে এক্ষেত্রে বিধান হলো,তাওবাহ ইসস্তেগফার করে একটির বদলে একটি রোযা কা'যা করে নিবেন।যদিও হাদীসের ভাষ্যমতে সারা জীবন রোযা রাখলেও রমজানের একটি রোযার  বরাবর হবে না।

আর যদি রমজানের রোযা রেখে তারপর শরয়ী উযর ব্যতীত ভেঙ্গে ফেলেন,তাহলে কাযার সাথে সাথে কাফফারাও আসবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- 1056

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 452 views
0 votes
1 answer 1,444 views
0 votes
1 answer 402 views
...