আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
135 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আসসালামুয়ালাইকুম উস্তাদ, আমি জানি যে মাছ ব্যাতিত সামুদ্রীক অন্যান্য জীব হানাফি ফিকহ অনুসারে হারাম। তবে বাকি ৩ প্রশিদ্ধ  ফিকহে একে হারাম বলা হয় নি।
একটি দ্বীন আলোচনায় আমি প্রশ্ন করেছিলাম,
প্রশ্নঃ কেউ যদি সামুদ্রিক জীব যেমন কাঁকড়া বা স্কুইড খায় তাহলে সে কি গুনাহগার হল কিনা?
উত্তরঃ সে যদি হানাফি হয় তবে সে গুনাহগার হবে, অন্য কেউ হলে গুনাহগার হবে না।

প্রশ্নঃ কিয়ামত দিবসে গুনাহ হিসেব করার সময় তো জিজ্ঞেস করা হবে না যে তুমি হানাফি ধর্মের নাকি মালেকি ধর্মের। সবাই তো মুসলিম তাই না।
আমার মুল প্রশ্ন হল কেউ যদি মনে করে  আমরা যেখানে আছি সেই যায়গার প্রচলিত ফিকহ ই মানতে হবে, অন্যটা মানা যাবেই না, তারা কি ফিকহ কে ধর্মের পর্যায়ে নিয়ে যায়, কখন বুঝব তারা একে ধর্মের পর্যায়ে নিয়ে গেছে?

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুজতাহিদ নয় এমন সবার জন্য মাযহাব মানা ফরয।বিস্তারিত জানতে দেখুন!জাস্টিস আল্লামা তাক্বী উসমানী রচিত"মাযহাব কি ও কেন?"

মাযহাব অর্থ হল,কুরআন-হাদীসের ব্যাখা জানতে কারো সাহায্য গ্রহণ করা।অর্থাৎ যারা নিজে সরাসরি কুরআনের আয়াত বা হাদীসে রাসূল এর মর্মার্থ বুঝতে পারেন না, তারা অন্যর সাহায্য নিয়ে কুরআন-হাদীস এর মর্মার্থ বুঝবেন,এবং সে অনুযায়ী আ'মল করবেন।

সুতরাং কোনো এক অালেম বা মৌলিক মূলনীতি এক এমন একদল আলেমের কুরাআন-সুন্নাহ অনুসৃত মত ও পন্থাকে অনুসরণ করার নামই হল মাযহাব।এক্ষেত্রে সকল মাস'আলায় শুধুমাত্র একজনকেই অনুসরণ করতে হবে।নতুবা একেকজনকে একেক মাস'আলা অনুসরণ মূলত প্রবৃত্তির অনুসরণ হবে,।এজন্য এমন কোনো এক আলেম বা মূলনীতি এক এমন একদল আলেমকে অনুসরণ করতে হবে যাদের প্রায় সকল বিষয়ে ইজতেহাদ রয়েছে।এই হল মাযহাব এর তাৎপর্য। সুতরাং এ দৃষ্টিকোনে নবীজী সাঃ কোনো মাযহাবের অনুসারী হওয়ার প্রশ্নই আসে না। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/402

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1936

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2040


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাযহাব মূলত কোনো পৃথক ধর্ম নয়। বরং কুরআন হাদীস ও মাসাঈল বুঝতে গিয়ে বিভিন্ন উলামায়ে কেরামদের ব্যখ্যা গ্রহণের মধ্যে ভিন্না দৃষ্টিগোচর হওয়াই মাযহাবের ভিন্নত। সুতরাং যে যেই মাযহাবকে পূর্ব থেকে ফলো করে আসছেন, তিনি সর্বক্ষেত্রে ঐ মাযহাবকেই ফলো করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...