আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
223 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১. স্বপ্নে দেখি আমাদের ঘর পুরে গেছে(এখানে আরও দেখেছি মনে নেই)। এরপর দেখি আমাদের নতুন ঘর,আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরছি,আবার দেখি আমাদের দরজার সামনে থেকে মাছ ধরতেছি বড় ১ বালতি মাছ হয়েছে।এরপরই দেখি আমার ল্যাপটপ চার্জে থেকে হঠাৎ পুরে যাচ্ছে আমি দ্রুত যেয়ে ঘরের মেইন সুইচ অফ করি দেন আর বেশি পুড়ে নি।এরপর দেখি আমার কাজিনও আসছে মাঝে ধরতে।
এরপর আমি ঘরে যাই,যেয়ে দেখি রুমের পাশে পুতুল নাচতেছে।আমি সেগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করি
আমার বোন এসে বলে না এগুলো ফেলে দিস না কী সুন্দর পুতুল।আমি বলি না এগুলো বাসায় থাকতে পারবে না। এরপরই ঘুম ভেঙে যায় রাত ১২.৩৯ এর দিকে।

এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং  আমার করণীয় কী?

২. ফজরের পরে ঘুমিয়ে পরি।এরপর স্বপ্ন দেখি আমি আর মা একজায়গায় যাচ্ছি, সেখানে নিউজ রিপ্রেজেন্ট হচ্ছে, আমরা অনেকক্ষণ বসে থেকে চলে আসতেছি,আমার মা বলে তুই তোর কাকিকে নিয়ে তোর বোনের বাসা যা,আমি ব্যাংক থেকে টাকা তুলে বারি যাব।আমিও আমার বোনের বাসায় যাই এক কাকিকে নিয়ে।এই প্রথম গেলাম আপুর বাসায়।যাওয়ার পরে তারা খাবার দিয়েছে আমার কাকি খেয়েছে আমি খাইনি আমার পছন্দ হয়নি তাই।আমার আপু বাসায় ছিল না। এরপর চলে আসব তখন হাত ধুইতে পুকুরে যাব তখন পুকুরে যাওয়ার পথে দেখি প্রচুর লেবু গাছ আমি সেগুলোকে সরিয়ে অনেক কষ্ট ঘাট পর্যন্ত গিয়েছি।যাচ্ছি আর বলি এ বাড়ির মানুষ উযু করে কীভাবে?
ঘাটে যেয়ে দেখি বাজে অবস্থা। এক কোথায় অনেকগুলো সাপ।আমি দ্রুত চলে আসি এবং সেভাবেই রেডি হচ্ছি আমাদের বাসায় চলে আসব।তখনই আমার আপু আসে কোথা থেকে যেন বোরকাও খুলেনি।আমি ওকে বলি তোদের বাড়িতে দেখি সাপ আর সাপ এর মধ্যে থাকিস কিভাবে? ও বলে তুই এখন জানোস এটা? এরপরই ঘুম ভেঙে যায় সকাল ৮.৩০ এর দিকে।এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে?

৩. আমার শরীরের একজায়গায় কাটাতে সেখানে সেলাই লাগছে।ডক্টর ৩০ জানুয়ারীর আগে ভিজাতে নিষেধ করেছে।আজ বা আগামীকাল আমার ফরজ গোসল করতে হবে।আমি কীভাবে ফরজ গোসল করব?উক্ত জায়গায় ব্যান্ডেজের উপরে কী  হাত দিয়ে মুছে দিব?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী /বোন!
(১)
জীবনে প্রথমে কিছু পেরেশানি আসতে পারে। এবং পরবর্তীতে  সফলতা ও সুখ সমৃদ্ধি আসতে পারে। আল্লাহ আপনাদের সহায় হোক।আমীন।

(২)
কাল্পনিক স্বপ্নই মনে হচ্ছে। আল্লাহ আপনার মঙ্গল করুক।আমীন।

(৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/53021


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 200 views
0 votes
1 answer 508 views
–1 vote
1 answer 574 views
0 votes
1 answer 548 views
...