আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
208 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম।
আমি একটি স্বপ্নের ব্যাখা জানতে চাচ্ছিলাম। আমার বাসায় বিয়ের কথা চলতেছে। ছেলেপক্ষ দেখতে আসার আগের রাতে আমার বাবা একটি স্বপ্ন দেখেন। আমার দাদী মারা গেছেন ২০০৮ সালে। সপ্নে আব্বু দেখতে পান যে আমার দাদী ছাদের আম গাছ থেকে একটা আম পাড়েন এবং আমটিতে দুইটি কালো দাগ। আব্বু এজন্য দাদীকে অন্য একটি ভালো আম পেড়ে যেন যেটায় কোনো দাগ নেই। আমটি পেয়ে দাদী অনেক খুশি হন। আর একটি জিনিস দেখেন সপ্নে। আব্বু আম্মুর রুমের পেছনের দিকে (দিকটা বাড়িরও পেছনের দিক এবং পশ্চিম দিক) একটা নতুন দরজা দেখতে পান।

ছেলেপক্ষ পছন্দ করে যান।বাসার অন্যান্য সদস্যদেরও পছন্দ হয়েছে বলা যায়। আব্বু ছেলের উচ্চতা জনিত একটি কারণে পছন্দ হয়নি বলতেছে। ছেলেরা দুইভাই, আব্বু বলতেছে সপ্নে যে দুইটি দাগ দেখছে এটি এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক কিনা। আর পাত্র ইউরোপে পড়তে যাবে আর সেটেল হওয়ার ইচ্ছে এটি কি দরজার সাথে সম্পর্কিত কিনা।দাদীকে আব্বু অনেক ভালোবাসতেন এবং সপ্নটি আব্বুর কাছে এজন্য গুরুত্বপূর্ণ। কাকতালীয় ভাবে এইদিনই সপ্নটি দেখার কি ব্যাখ্যা হতে পারে? সপ্নটি দিয়ে আসলে কি ইংগিত করতেছে কাইন্ডলি জানাবেন। আর এই বিয়েতে আগানো কি ঠিক হবে নাকি আর আগাবো না?
জাযাকাল্লাহ খইরান।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যখন কারো সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হবে।এবং সে সিদ্ধান্ত নিতে পারবে না যে, সে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিবে।তাহলে এমন পরিস্থিতে তার জন্য উচিৎ ইস্তেখারা করা তথা ভালো দিক কে অন্বেষণ করা।অবশ্যই ইস্তেখারা, নামাযের মাধ্যমেই করবে। ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এক হাদীসে বলেন, দুই রা'কাত নামায পড়ে বিশেষ মনোযোগের সাথে (নিম্নে উল্লেখিত) দু'আ পড়বে।তাহলে হয়তো তার মন কোনো এক দিকে ধাবিত হবে,বা সে স্বপ্নযোগে কোনো এক ইশারা পাবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মন কোনো এক দিকে ধাবিত হওয়ার পূর্ব পর্যন্ত আপনি ইস্তেখারা করতে থাকুন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন। আপনার বর্তমান স্বপ্নটিতে স্পষ্টভাবে ইতিবাচক বা নেতিবাচক কিছুই বুঝা যাচ্ছে না। কালো দাগ দ্বারা সামান্য নেতিবাচক বুঝালেও সম্পূর্ণরূপে নেতিবাচক বুঝাচ্ছে না। আল্লাহ আপনাকে সঠিক জিনিষ বুঝার ও অনুসরণ করার তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...