আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
201 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (54 points)
প্রতিমাসের ইনকামের এত পার্সেন্ট সাদাকাহ করবো এই বাক্য মুখে উচ্চারণের মাধ্যমে কি তা ওয়াজিব সাদাকাহ হয় না মান্নত হয়ে যায়?
উক্ত টাকা নিজের ইলম অর্জনের জন্য কিছুট ব্যয় করা যাবে কিনা?

২. মেরুদন্ডের মোটামুটি মেজর সমস্যার জন্য চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কিনা? বসে সালাত আদায়ের নিয়ম জানতে চাচ্ছি। পায়ের গোড়ালিও ব্যথা উনার।

৩. রাস্তায় পর্দারত অবস্থায় গাইরে মাহরাম চাচা/স্যারের সাথে দেখা হয়ে গেলে তাদেরকে সালাম এবং কেমন আছেন এতটুকু কি জিজ্ঞাসা করা যাবে?

৪. যে মেয়েটা চেষ্টারত আল্লাহর হুকুমে বিয়ে হয়নি এখনো তাকে নিয়ে কেউ যদি বলে অমুকের ছেলের সাথে প্রেমের সম্পর্ক তাই বিয়ে করছে না যা সম্পূর্ণ বানোয়াট এমন মানুষের শাস্তি সম্পর্কে জানতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
প্রতিমাসের ইনকামের এত পার্সেন্ট সাদাকাহ করবো।  এই বাক্য মুখে উচ্চারণের মাধ্যমে সাদাকাহ ওয়াজিব হবে না। আর হ্যা, উক্ত টাকা নিজের ইলম অর্জনের ব্যয় করা যাবে।

(২)
যদি কেউ দাড়াতে পারেন,তবে রুকু সেজদা করতে পারেন না,তবে উনি দাড়িয়েই নামায শুরু করবেন।অতঃপর দাড়িয়েই ইশারায় রুকু-সেজদা ও বৈঠক করে নামাযকে সমাপ্ত করবেন।এটা ইমাম যুফার রাহ সহ অন্যান্য তিনো মাযহাবের অভিমত।দারুল উলূম করাছির সর্বশেষ সিদ্ধান্ত এটাই।তবে যদি কেউ দাড়িয়ে ইশারা করার পরিবর্তে বসে বসে ইশারা করে নামায পড়ে ফেলে তাহলে তার নামাযও ফাসেদ হবে না।বরং তার নামাযও হবে।যদিও সেটা অনুত্তম হিসেবে বিবেচিত হবে।

যদি কোনো ব্যক্তি রুকু সেজদায় যেতে পারে,কিন্তু রুকু সেজদা থেকে উঠতে না পারে।তাহলে এমন ব্যক্তির জন্য প্রথম রাকাত দাড়িয়ে পড়ার পর পরবর্তী রা'কাত সমূহ বসে পড়ার অনুমোদন রয়েছে।

অক্ষম ব্যক্তিদের জন্য চেয়ারে বসে নামায পড়ার চেয়ে মাঠিতে বসে নামায পড়াই শ্রেয়।
হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী দামাতবারকাতুহুম তার সদ্য লেখা এ ফতওয়ায় চেয়ারে বসেনামায আদায় করার ক্ষতির দিকগুলো আলোচনাকরতে গিয়ে বলেন, ‘জমিনে বসে নামায আদায় করার শক্তি থাকা সত্ত্বেও চেয়ারে বসার যে প্রচলন দেখা যায় তাতে বিভিন্ন দিক থেকে আপত্তি রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10313


(৩) রাস্তায় পর্দারত অবস্থায় গাইরে মাহরাম চাচা/স্যারের সাথে দেখা হয়ে গেলে, তাদেরকে সালাম এবং কেমন আছেন এতটুকুও জিজ্ঞাসা করা যাবে না।

(৪) যে মেয়েটা চেষ্টারত আল্লাহর হুকুমে বিয়ে হয়নি এখনো তাকে নিয়ে কেউ যদি বলে অমুকের ছেলের সাথে প্রেমের সম্পর্ক তাই বিয়ে করছে না, যা সম্পূর্ণ বানোয়াট, এমন মানুষকে কঠিন কঠনতম শাস্তি দেয়াা হবে।।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...