আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
862 views
in পবিত্রতা (Purity) by (19 points)
আসসালামু আলাইকুম উস্তাদ,
যদি ৩/৪ মাস গর্ভবতী ্থাকা অবস্থায় গর্ভপাত হয়ে যায় তাহলে কি নেফাস ধরে নিতে হবে? এবং নেফাসের সকল নিয়ম মেনে চলতে হবে?৪০ দিন  নেফাস ধরে বিধিবিধান মেনে এগুতে হবে  কি?  যদি অন্য কোনো মাসয়ালা থাকে তাহলে বিস্তারিত জানাবেন দয়া করে।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1570 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
যদি চার মাস বা তার চেয়ে বেশী সময়ের পর গর্ভপাত হয় তাহলে গর্ভপাত পরবর্তী নেফাস হিসেবে গণ্য হবে।আর চার মাসের পূর্বে গর্ভপাত হলে সে রক্তকে হায়েয গণ্য করা হবে যদি তা তিনদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়।আর তিনদিনের কম বা দশদিনের বেশী সময় অতিবাহিত হলে সে রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে।(আহসানুল ফাতাওয়া-২/৭১)


উল্লেখ্য যে,
https://www.ifatwa.info/2022 নং ফাতাওয়ায় বর্ণিত রয়েছে যে,
যে সকল কারণে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ এবং ৪ মাসের পূর্বে গর্ভপাতের অনুমোদন ফুকাহায়ে কেরাম দিয়ে থাকেন।এ সব কারণের একটি হল,অযাচিত গর্ভ।তথা একটি দুধের শিশু থাকাবস্থায় আবার গর্ভে সন্তান চলে আসা।বা পূর্বে সন্তানাদি ছোট্ট থাকাবস্থায় নবশিশুর লালনপালন বাধাগ্রস্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকা।এ সকল কারণে ৪ মাসের পূর্বে গর্ভপাত জায়েয রয়েছে।

https://www.ifatwa.info/7480 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
اتَّفَقَ الْفُقَهَاءُ عَلَى أَنَّهُ لاَ حَدَّ لأَِقَل النِّفَاسِ، فَأَيُّ وَقْتٍ رَأَتِ الْمَرْأَةُ الطُّهْرَ اغْتَسَلَتْ، وَهِيَ طَاهِرٌ، وَاخْتَلَفُوا فِي أَكْثَرِهِ: فَيَرَى جَمْعٌ مِنَ الْعُلَمَاءِ أَنَّ أَكْثَرَ النِّفَاسِ أَرْبَعُونَ يَوْمًا. قَال أَبُو عِيسَى التِّرْمِذِيُّ: أَجْمَعَ أَهْل الْعِلْمِ مِنْ أَصْحَابِ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ
সমস্ত উলামায়ে কেরাম এ কথার উপর একমত যে,নেফাসের সর্বনিম্ন কোনো সীমারেখা নাই।সন্তান জন্মের পর যখনই মহিলা পবিত্রাকে দেখবে,তখনই গোসল করে পবিত্র হয়ে যাবে।নেফাসের সর্বোচ্ছ সীমারেখা কি? এ নিয়ে ফুকাহাদের মধ্যে মতবেদ রয়েছে,সিংহভাগ উলামায়ে কেরাম মনে করেন,সর্বোচ্ছ চল্লিশদিন পর্যন্ত নেফাস হতে পারে।ইমাম তিরমিযি রাহ বলেন,সাহাবা এবং পরবর্তী যুগের উলামাদের ইজমা রয়েছে যে,নেফাসের সর্বোচ্ছ সীমারেখা চল্লিশদিন।(আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-২/১৫)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
যদি গর্ভপাত হওয়ার আগ থেকেই ব্লাডিং হতে থাকে তখন তার বিধান কি?
by
৪০ দিনের আগে রক্তপাত বন্ধ হলে কি রোজা রাখা যায়? 
by (814,710 points)
৪০ দিনের পূর্বে রক্তপাত বন্ধ হলে আপনি অবশ্যই  নামায রোযা করবেন।
by (814,710 points)
গর্ভপাত হওয়ার আগ থেকেই ব্লিডিং হলে এটা নিশ্চিত কোনো রোগ।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 305 views
0 votes
1 answer 361 views
...