আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
230 views
in সালাত(Prayer) by (30 points)
closed by
আমাদের গ্রামের মসজিদটি পুনরায় নির্মাণের জন্য ভাঙ্গা হয়েছে এখন জুমা আদায়ের জন্য পাশের মাদরাসা বিল্ডিংয়ে জামাত কর‍তে চাচ্ছি। বিল্ডিংটা ৩ তলা।  প্রশ্ন হলো উক্ত মাদরাসার বিল্ডিংয়ে জুমার জামাত আদায় করা যাবে কিনা? আর বিল্ডিংয়ে ইত্তিসালের হুকুম কি?
৩ তলায় যদি মুসল্লিরা থাকে তাহলে কি তাদের জামাত আদায় হবে? মোট কথা মসজিদ ছাড়া অন্য বিল্ডিংয়ে ইত্তিসালের পদ্ধতি কি?
closed

1 Answer

0 votes
by (814,710 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পাশের মাদরাসা ৩ তলা  বিল্ডিংয়ে জামাত করতে পারবেন।
২ তলা এবং ৩ তলায় যদি মুসল্লিরা থাকে, এবং যদি স্পিকারের আওয়াজ তাদের নিকট পৌছে,তাকবীর সমূহ অনায়াসে তারা শুনতে পায়,তাহলে তাদের সবার নামায বিশুদ্ধ হবে। 
وَلَوْ قَامَ عَلَى سَطْحِ الْمَسْجِدِ وَاقْتَدَى بِإِمَامٍ فِي الْمَسْجِدِ إنْ كَانَ لِلسَّطْحِ بَابٌ فِي الْمَسْجِدِ وَلَا يَشْتَبِهُ عَلَيْهِ حَالُ الْإِمَامِ يَصِحُّ الِاقْتِدَاءُ وَإِنْ اشْتَبَهَ عَلَيْهِ حَالُ الْإِمَامِ لَا يَصِحُّ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ وَإِنْ لَمْ يَكُنْ لَهُ بَابٌ فِي الْمَسْجِدِ لَكِنْ لَا يَشْتَبِهُ عَلَيْهِ حَالُ الْإِمَامِ صَحَّ الِاقْتِدَاءُ أَيْضًا وَكَذَا لَوْ قَامَ فِي الْمِئْذَنَةِ مُقْتَدِيًا بِإِمَامِ الْمَسْجِدِ. كَذَا فِي الْخُلَاصَةِ.
(الفتاوى الهندية، كتاب الصلاة، الفصل الرابع فى بيان ما يمنع الإقتداء الخ-1/88

তথ্যসূত্র
১-ফাতওয়া আলামগীরী-১/৮৮
২-ফাতওয়া তাতারখানিয়া-১/৬১৬
৩-আল মুহিতুল বুরহানী-২/১৯৫
৪-ফাতওয়ায়ে মাহমুদিয়া-৯/৫০৪-৫০৫
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6502

সু্প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নিচ তলা উপর তলার মধ্যে সফের মিল থাকাটা শর্ত নয়।বরং ইমামের অবস্থান জানা থাকাটাই শর্ত। আর একই তলায় সফের মধ্যে ইত্তেসাল বা মিল থাকা শর্ত। দুই সফ বা একটা গরুর গাড়ী যাবে, এতটুকু দূরত্ব হলে ইত্তেসার ভেঙ্গে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 268 views
...