আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
339 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
১.আইফতোয়ার কুফুবিষয়ক লিখা গুলো পড়েছি কিন্তু একটা বিষয় বুঝিনি। কুফুর ক্ষেত্রে আপনারা লিখেছেন শুধু দীনদারিতা মেলাতে হবে‌ কুফু বলতে কি শুধু দীনদারিতা?।
২.আমার বয়স ২৫ । ৪ বছর ধরে পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু যেখানে আমাদের পছন্দ হয় তারা আরও বেশি উচ্চশিক্ষিত চায়। বা যেখানে কুফু মেলে সেখানে পাত্রের অভ্যন্তরীণ দীনদারিতা সন্দিহান বাহ্যিক দীনদারিতা থাকলেও। একটা প্রস্তাব এসেছে যার দীনদারিতার কথা শুনে খুব ভালো লেগেছে কিন্তু সমস্যা হলো ছেলে ফ্রিলানসিং করে যেটা আসলে সম্মানিত পেশা নয় আমার পরিবার উচ্চশিক্ষিত। তাদের পরিবারে ছেলে ছাড়া কেউ শিক্ষিত নয়। এমনকি ছেলের ভাইয়ের ও বাবার পেশা শুনে আমার পরিবার খুব খারাপ ভাবে দেখবে ।কারন এখানে সবাই চাকরিজীবী। আবার আমি শহরে বড় হয়েছি বিয়ে হলে গ্ৰামে থাকতে হবে । আমাদের সামাজিক স্ট্যাটাস ছেলেদের থেকে একটু বেশি। কিন্তু দ্বীন দারির ক্ষেত্রে ছেলেকে বেশি মনে হচ্ছে। এক্ষেত্রে তো দীনদারি ছাড়া কোনো কুফু মিলছেনা। আগানো কি ঠিক হবে? কুফু বিষয়ে সন্দিহান হয়ে পড়েছি। পরবর্তীতে কোনো ঝামেলা হবে কিনা যদিও এটা তাকদীরের বিষয়।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ) 
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী।
কিন্তু তুমি দ্বীনদারীত্বকে অগ্রাধিকার দাও।
{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে (تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)} (সহীহ বুখারী-৪৮০২সহীহ মুসলিম-১৪৬৬)কুফু সম্পর্কে বিস্তারিত জানতে https://www.ifatwa.info/780

এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/87348

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চারটি জিনিষ দেখে সাধারণত লোকজন বিয়ে করে থাকে, এর মধ্যে দ্বীনদারিতাকে প্রধান্য দেওয়াই উচিৎ। অভিভাবকের অনুমতি থাকলে একজন মেয়ে তার চেয়ে নিম্নস্তরের কাউকেও বিয়ে করতে পারবে।

দ্বীনদারিতা ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে  যেগুলোতে মিল থাকা জরুরী। সুতরাং প্রশ্নের বিবরণমতে পরিবারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয়। দ্বীনদারির সাথে অন্যান্য বিষয়গুলোও সমপর্যায়ের রয়েছে, এমন পাত্রকে বিয়ে করাই উচিৎ ও উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...