আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+2 votes
1,251 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by
closed by

কিভাবে প্রশ্ন করবো?

........................................................................................................................................................................................................

closed

1 Answer

0 votes
by (814,710 points)
 
Best answer
মুস্তাফতি (প্রশ্নকারী) এর জন্য যা জানা জরুরী

1️⃣ প্রশ্ন করার সময় যত্নসহকারে ক্যাটাগরি বাছাই করুন। অর্থাৎ আপনার প্রশ্নটি কোন ক্যাটাগরিতে থাকবে সেটি নির্বাচন করুন। এবং মার্জিত ও শালীন শব্দে Username ব্যবহার করুন।

2️⃣ প্রশ্ন করার পূর্বে আপনি যা জানতে চাচ্ছেন, সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে সার্চ করুন। হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত জবাব পেয়ে যেতে পারেন। 

3️⃣ এই ওয়েবসাইট থেকে সাধারণত প্রশ্নের জবাব ১২ ঘন্টার মধ্যেই দেয়া হয়ে থাকে। তবে বিশেষ কোনো কারণ বশত এরচেয়েও বেশী সময় পর্যন্ত দেরি হতে পারে। এই জন্য তাড়াতাড়ি উত্তর দিন বা আর্জেন্ট উত্তর চাই শব্দকে পরিহার করুন। আর প্রশ্নের উত্তর পাওয়ার পর কোন বিষয় অস্পষ্ট থাকলে ১২ ঘন্টার মধ্যেই কমেন্ট করুন। অন্যথায় কমেন্টের রিপ্লাই পেতে বিলম্ব হতে পারে।

4️⃣ উত্তর দেরিতে আসার দরুণ একই প্রশ্নকে একাধিকবার পোস্ট করা থেকে বিরত থাকুন। যদি কেউ একই প্রশ্নকে একাধিকবার পোষ্ট করেন, তাহলে হয়তো তার কোনো প্রশ্নেরই জবাব দেয়া হবে না। প্রশ্নের উত্তর পাওয়ার পর প্রশ্নে Edit করা থেকে বিরত থাকুন।

5️⃣ বাস্তবমুখী আ'মলের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো করুন। প্রশ্নকে যেকোনো একটি বিষয়ে সীমাবদ্ধ রাখুন, প্রয়োজনে একই বিষয়ে সর্বোচ্চ ৫ টি শাখা-অনুশাখা সংযুক্ত করে প্রশ্ন করতে পারবেন। নিজের অতিত জীবনের গোনাহ সংক্রান্ত প্রশ্নে নিজের নাম ও পরিচয় গোপন রাখার সর্বোচ্ছ চেষ্টা করুন। 

6️⃣ মতের অমিল হলে, মার্জিত ভাষায় কমেন্ট করুন। কমেন্ট করার পর রিসপন্স পাওয়ার পূর্ব পর্যন্ত অপেক্ষা করুন। কমেন্ট আসতে দেরি হওয়ায় নতুন করে প্রশ্ন করতে যাবেন না। আপনার কমেন্টের রেসপন্স অবশ্যই আসবে, ইনশা'আল্লাহ।

7️⃣ বিশেষ কোনো মতাদর্শকে লালন করে পরীক্ষামূলক “দলীল চাই” এই মর্মে কোন প্রশ্ন করা যাবে না। কেননা, এই ওয়েবসাইটে কুরআন ও সুন্নাহের আলোকে ফিকহে হানাফির উসূলের ভিত্তিতে জবাব দেওয়া হয়। হ্যাঁ, কোনো বিষয়ের দলীল প্রমাণ জানতে নিজের পরিচয় প্রদান পূর্বক প্রশ্ন করলে, তখন দলীল প্রমাণসহ জবাব দেয়া হবে। নতুবা আমরা যতটুকু দলীলের প্রয়োজন মনে করবো, ততটুকুই উল্লেখ করবো।

8️⃣ ওয়াসওয়াসা রোগে আক্রান্ত দ্বীনি ভাই/বোনদের প্রতি আকুল আবেদন যে, আপনারা স্থানীয় পর্যায়ে নির্ভরযোগ্য মুফতি সাহেবের সাথে যোগাযোগ করুন। কারণ, ওয়াসওয়াসা রোগের জন্য অনলাইন স্থায়ী সমাধান হয়না বলে আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

9️⃣ মুসলমানদের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়, এমন কোনো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, আপনার সামনে দু'টি রাস্তা রয়েছে, এমতাবস্থায় হক বাতিল পরিচয়ের জন্য আপনি পরামর্শ নিতে পারেন। এর জন্য সর্বোত্তম রাস্তা হল, অফলাইন দারুল ইফতা। 

1️⃣0️⃣ আল্লাহ তা'আলা বলেন,
 فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর। (সূরা আম্বিয়া-০৭)
এতঃএব, আপনি কার কাছে জিজ্ঞাসা করবেন? প্রথমে নির্ধারণ করে জিজ্ঞাসা করুন। নিজের চাহিদামত জবাব পাওয়ার জন্য একাধিক মুফতি বা ওয়েব সাইটে প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
বিঃদ্রঃ কর্তৃপক্ষ কখনো কোনো প্রশ্নকে অবান্তর মনে করলে, সেই প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...