আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
285 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)



১.এক জায়গায় আমার বায়োডাটা আদান প্রদান হয়।  পাত্রপক্ষ শুরুতে জানায় পাত্র বিদেশ থাকায় তাদের পক্ষের কোনো মহিলা পাত্রী দেখবে।  এখন পাত্র সম্ভবত দেশে।  কিন্তু তারা এখন আর কিছু জানাচ্ছে না পাত্রী দেখবে কি দেখবে না এই ব্যাপারে । জানাবে বলে চুপ করে আছে।
এমতাবস্থায় আমি কি আরেক জায়গায় বায়োডাটা দিতে পারবো?

২. আমার পরিবারের একজন সদস্য হারাম রিলেশনে যুক্ত।  যার সাথে যুক্ত সে তাকে বিভিন্ন সময় বিভিন্ন গিফট ও খাদ্যসামগ্রী, নিত্যব্যাবহার্য জিনিস পাঠায় বলে আমার ধারণা।  কারন সেগুলো খুবই ব্যায়বহুল।  এমতাবস্থায় কিছু নিত্য ব্যাবহার্য সামগ্রী আমি তার সাথে শেয়ার করে ব্যাবহার করি।  এগুলো কি আমার জন্য ব্যাবহার করা হালাল হবে?

উল্লেখ্য উক্ত ব্যাক্তি হারাম ইনকামের সাথে যুক্ত নয় বলে আমার ধারণা।
উপরন্তু আমি আমার পরিবারের সদস্য কে যখন জিগেস করলাম এগুলো হালাল কিনা, তার উত্তর ছিলো যে - '' তোমার কি মনে হয় আমি হারাম খাবো?''

৩.আমি  বৃদ্ধ দাদীর বিভিন্ন খেদমত করে দেই। এই কাজ টাকে কোন নিয়তের সাথে করলে এটাকে আমি অনেক বড় সওয়াবের কাজে রুপান্তর করতে পারবো?


৪.ব্যাংকার প্রতিবেশীর দেওয়া খাবার কি বুয়া কে দিতে পারবো?
৫. ব্যাংকারের দেওয়া হাদিয়া কি অর অর্থ কষ্টে থাকা কোনো  দ্বীনি বোন কে দেওয়া যাবে? উনাকে ব্যাক্তিগত ভাবে চিনিনা। তিনি আমাকে নক করে বলেছেন তাদের বাজার করার টাকা নেই।উনার মা অসুস্থ, বাবা নেই,  কোনো আত্নীয় স্বজন সাহায্য করছেনা<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240608_084220_889.sdocx-->

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/64116/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 
হাদীস শরীফে এসেছেঃ- 

ইবনু ’উমার (রাঃ)] হতে বর্ণিত। 

وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبِعِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطِبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِلَّا أنْ يأذَنَ لَهُ» . رَوَاهُ مُسلم

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো লোক তার মুসলিম ভাইয়ের বেচাকেনার কথার বলার সময় নিজে বেচাকেনার কথা উত্থাপন করতে পারবে না। আর কোনো মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর নিজে বিয়ের প্রস্তাব দিতে পারবে না। তবে হ্যাঁ, যদি ঐ ভাই তা অনুমতি দেয়, তাহলে পারবে।(মিশকাত-২৮৫০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
একজন মুসলিম ভাই কোনো একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিলো, এই প্রস্তাব ঝুলন্ত থাকাবস্থায় অন্য ভাইর জন্য বিয়ের প্রস্তাব দেওয়া জায়েয হবে না। 
হ্যা, যদি কোনো মেয়েকে কোনো ভাই প্রস্তাব দেয়,এই প্রস্তাবের বিষয়টা অন্য পাত্রের জানা না থাকলে,তখন তিনি ওই মেয়েকে প্রস্তাব দিতে পারবেন।এতে ঐ পাত্রের গোনাহ হবে না।

যদি প্রথম প্রস্তাবের পাত্রের সাথে বিয়ের কথা পাকাপাকি না হয়, এমনি শুধু দেখাদেখি হয় (হ্যা/না সিদ্ধান্ত নেয়া অবস্থায় থাকে) এর মধ্যে যদি অন্য কোনো পাত্র প্রস্তাব দিয়ে দেয় এবং দ্বীনদারিতায় যদি উভয় পাত্র সমান থাকে তবে দ্বিতীয় পাত্র আর্থিক সচ্ছলতা এবং সামাজিক অবস্থানে প্রথম পাত্রের চেয়ে উত্তম হয়,তাহলে তখন পাত্রী পক্ষের জন্য দ্বিতীয় পাত্র গ্রহণ করার সিদ্বান্ত নেয়া জায়েজ হতে পারে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে আপনি অন্যত্রে  বায়োডাটা দিতে পারবেন।

(০২)
এগুলো আপনার জন্য ব্যবহার করা নাজায়েজ নয়।
তবে শর্ত হলো ফিতনার আশংকা থাকা যাবেনা। ঐ পন্য গুলি ব্যবহারের সময় ঐ ছেলেকে নিয়ে ভাবা যাবেনা।
তাকে নিয়ে কোনো কল্পনা করাও বৈধ নয়।

আরো জানুনঃ- 

(০৩)
তার থেকে কোনো কিছু পাওয়ার নিয়ত করবেননা,তার খেদমতের দরুন আল্লাহ খুশি হবেন,এমন নিয়তে খেদমত করবেন।

(০৪)
বুয়া যদি নেসাব পরিমান সম্পদের মালিক না হয়ে থাকে,তথা তার উপর যদি যাকাত ফরজ না হয়ে থাকে,সেক্ষেত্রে তাকে ঐ খাবার ছওয়াবের নিয়ত ছাড়া দেয়া যাবে।

(০৫)
সেই বোন যদি নেসাব পরিমান সম্পদের মালিক না হয়ে থাকে,তথা তার উপর যদি যাকাত ফরজ না হয়ে থাকে,সেক্ষেত্রে তাকে ঐ হাদিয়া ছওয়াবের নিয়ত ছাড়া দান হিসেবে দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...