আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
259 views
in পবিত্রতা (Purity) by (4 points)
reshown by

আসসালামু আলাইকুম 

আমি বেশ কিছুদিন ধরে একটা সমস্যা ফেইস করতেছি।প্রস্রাবের সময় প্রস্রাবের সাথে এক ধরনেত ঘোলাটে পানি বের হয়।এইটা থেকে পাক হইতে নরমালি প্রস্রাবের পর পানি ব্যাবহার করি সেইভাবে পানি ঢেলে দিলেই পাক হয়ে যাবে? 

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পবিত্রতা অর্জনের পদ্ধতি সম্পর্কে এক হাদীসে রাসূলুল্লাহ সাঃ বলেনঃ 
হযরত ঈসাব বিন ইয়াযদাদ আলইয়ামানী তার পিতা থেকে বর্ণনা করেন,
ﻋَﻦْ ﻋِﻴﺴَﻰ ﺑْﻦِ ﻳَﺰْﺩَﺍﺩَ ﺍﻟْﻴَﻤَﺎﻧِﻲِّ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : « ﺇِﺫَﺍ ﺑَﺎﻝَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓَﻠْﻴَﻨْﺘُﺮْ ﺫَﻛَﺮَﻩُ ﺛَﻠَﺎﺙَ ﻣَﺮَّﺍﺕٍ »
রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ পেশাব করে, তখন সে যেন তার লজ্জাস্থানকে তিনবার ঝেড়ে নেয় বা পবিত্র করে নেয়।{সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৬}

পেশাবের পর ফোটা ফোটা করে যাদের পেশাব আসার সম্ভাবনা নেই,তাদের জন্য ডেলা কুলুপ ব্যবহার করে হাটাহাটি করার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে পেশাবের পর যাদের ফোটা আসার সম্ভাবনা রয়েছে যেমন বয়স্ক, অসুস্থ তাদের জন্য অবশ্যই ডেলা-কুলুপ ব্যবহার করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5917


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রস্রাবের পর প্রস্রাবের সাথে এক ধরনের যেই ঘোলাটে পানি বের হয়। এইটা থেকে পাক-পবিত্র হওয়ার জন্য পানি ব্যাবহার করে নিলেই হবে।পবিত্রতা অর্জন হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 444 views
0 votes
1 answer 348 views
0 votes
1 answer 257 views
0 votes
1 answer 391 views
asked Dec 28, 2024 in পবিত্রতা (Purity) by meher3444 (19 points)
0 votes
1 answer 298 views
asked Dec 21, 2024 in পবিত্রতা (Purity) by meher3444 (19 points)
0 votes
1 answer 557 views
0 votes
1 answer 650 views
asked Feb 6, 2024 in পবিত্রতা (Purity) by mnisa2049 (27 points)
0 votes
1 answer 420 views
...