আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
379 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ।

উস্তাদ শায়েখ আহমাদুল্লাহ জানিয়েছেন, উনি যে আগে বলেছেন মেহেদী লাগালে অযু, গোসল হবেনা এখন উনি সেই ফতোয়া উঠিয়ে নিচ্ছেন।এখন আবার নতুন করে জানিয়েছেন উনারা কিছু ভাইদের মাধ্যমে অনুসন্ধান করে জানতে পেরেছেন যে বাজারের যে টিউব মেহেদি পাওয়া যায় তা লাগালে অযু গোসল হবে।মুলত এসব মেহেদি লাগানোর পর চামড়ার উপরে যে আবরণ দেখা যায় সেটা আসলে মেহেদি নয়।আসলে এসব মেহেদি যে কেমিক্যাল বা এসিড দিয়ে তৈরী করা হয় সেই কেমিক্যল বা এসিড চামড়ার উপর লাগানোর ফলে আমাদের চামড়ার উপর যে সুক্ষ্ণ একটা লেয়ার থাকে সে লেয়ার টা খসে খসে পড়ে যায়।এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং আলেম-উলামাগণ  তাদের অনুসন্ধানের রিপোর্ট দিয়েছেন এই আবরণ টা আসলে মেহেদী নয়।বরং এটি আমাদের চামড়ার উপরের সেই সুক্ষ্ম লেয়ার টা।মুলত মেহেদি লাগানোর পর সেটা আমাদের চামড়ার সাথে মিশে যায়।সেটা আলাদা আবরণ ফেলেনা।

এখন শায়েখ আহমাদুল্লার এই মতের উপর ভিত্তি করে আমরা মেয়েরা কি মেহেদি লাগাতে পারি?

1 Answer

0 votes
by (811,860 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীরে এমন কিছু লেগে থাকলে যা ওজু গোসলের সময় শরীরে পানি পৌছতে বাধা প্রদাণ করে।শরীর এমন জিনিষ লেগে থাকাবস্থায় ওজু-গোসল কিছুই হবে না। বিশেষ প্রয়োজনে মূল নকের পরে অতিরিক্ত নক সম্পর্কে শরীয়তে কিছুটা শীতিলতা রয়েছে।যা আমরা ইতিপূর্বে দেখেছি।

এখন পশ্ন হল,বাজারে পাওয়া যাওয়া মেহেদি কি পানি পৌঁছতে বাধা প্রদাণ করে।উত্তরে বলা যায়, এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞদের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।যদি পানি পৌছতে বাধা দেয় তাহলে তো এগুলো হাতে দেয়ার পর ওজু হবে না।আর যদি পানি পৌঁছতে বাধা না দেয়,তাহলে তো ওজু হবে।বিস্তারিত জানুনঃ (কিতাবুন-নাওয়াযিল-৩/৯৫)আল্লাহ-ই ভালো জানেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1024

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শায়েখ আহমাদুল্লাহ যদি ত্বক বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে বুঝে এখন বলেন যে, বাজারে পাওয়া মেহেদি পানি প্রতিবন্ধক নয়, তাহলে এ সম্পর্কে যে অস্পষ্টতা ছিলো, সেটা দূর হয়ে গেল। অর্থাৎ বাজারে পাওয়া মেহেদি অজুর জন্য প্রতিবন্ধক নয়।এমতাবস্থায় অজু গোসল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 509 views
...