আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
230 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আমি গিফট দেয়ার জন্য বেশ কিছু ডায়েরী কিনেছি, যেটার পেছনের মলাটে কিছু শিরকযুক্ত মেসেজ আছে (জাদু সংক্রান্ত)।আমি কেনার আগে দেখলেও অত গভীরভাবে ভাবিনি। এখন বাসায় এসে ঘাটাঘাটি করে নিশ্চিত হলাম। এখন আমার কি এগুলো গিফট দেয়া জায়েজ হবে?

উল্লেখ্য, আমি এগুলো ফেরত দিতে গেলে দোকানদার ফেরত নিবে কিনা, আমি নিশ্চিত নই। আমার কাছে মেমো ও নেই। বদলে নিতে গেলেও আমাকে অন্য কিছু আরো বেশি দামে নিতে হবে (সেটাও সম্ভব কিনা জানি না)। তাছাড়া, আমার কিছুটা সময়স্বল্পতা আছে। আর একজন নারী হিসেবে দোকানে বারবার যাওয়া আর দোকানদারের সাথে খুব বেশি কথা বলা অস্বস্তিকর মনে হয়। ডায়রীর পেছনের মেসেজ কেউ পড়বে না, এই আশা করে আমি কি আপাতত এগুলো গিফট দিয়ে দিতে পারি? সামনে ওদের কোন প্রোডাক্ট কিনবো না ইন শা আল্লাহ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সরারসি এই শিরকযুক্ত ডায়রি কাউকে দেওয়া জায়েয হবে না। আপনি এক কাজ করেন, মার্কার কল দ্বারা এই লেখাগুলো মাটিয়ে দিবেন।তারপর হয়তো মলাটের কাগজ ক্রয় করে, প্রত্যেকটিকে মলাট লিগিয়ে তারপর দিয়ে দিবেন।জাযাকুমুল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...