আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
254 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (67 points)
ঘটনা হলো  মেয়েটার স্বামী  একটু চরিত্রহীন আছে  ছেলেটার বউ থাকা সত্বেও  সে অন‍্য একটা না একটার অধিক মেয়েদের সাথে টাকার বিনিময়ে অবৈধ সম্পর্ক করতো আর দ্বিতীয় বিয়েও করতে চাইতো মানে এক কথায় ছেলেটার কাছে তার প্রথম বউ চোখের বিষ ছিল  মেয়েটাকে ছেড়ে দিতে চাইতো কিন্তু দেনমোহর  এর

 টাকার কথা ভেবে মেয়েটাকে ছাড়তোনা  কিন্তু নানানভাবে বিভিন্ন কৌশলে মেয়েটাকে বাধ‍্য করতো যেন মেয়েটা নিজে থেকে সবকিছু ছেড়ে দিয়ে চলে যায় আর দেনমোহরের টাকা না দেওয়া লাগে  কিন্তু মেয়েটার দুইটা  বাচ্চা ছিল তাই সবকিছু কষ্ট করে সহ‍্য করতো কিন্তু যখন  মেয়েটার ধৈর্যে আর কুলায়নাই তখন মেয়েটা রাগ করে চলে গেছে তার বাবার বাড়ি  বাচ্চাদের নিয়ে  সেই সুযোগে ছেলেটা একটা তালাকনামা পাঠায় পোস্টঅফিসের মাধ‍্যমে  সেটা ছিল নাকি তালাকের আহসান   তিন তালাকের প্রথম খন্ড মানে প্রথম  একটা কাগজ  যেটাতে লেখা ছিল যে তিন মাসের মধ্যে যদি মেয়েটা নিজে থেকে  স্বামী বাড়ি ফিরে না যায় তাহলে  নাকি তিনমাস পর বাকি দুই খন্ড দিয়ে তালাক সম্পূর্ণ করবে।

আর এইটার জন‍্য মেয়েটা কষ্ট পেয়ে স্বামীর বাড়ি না যাওয়ারই সিদ্ধান্ত নেয়   পরে তো কিছু প্রতিবেশি লোকজন মিলে মেয়েটাকে বুঝিয়ে তিনমাস সম্পূর্ণ হওয়ার আগেই দিয়ে আসছিল স্বামীর কাছে।

পরে আবারো লোকটা নানানভাবে মেয়েটাকে নির্যাতন করতো দ্বিতীয় বিয়েও করে ফেলছিল  তারপর  মেয়েটা কেস করে দিছে ছেলেটার নামে।

বর্তমানে মেয়েটা বাচ্চা নিয়া বাবার বাড়িতে কেস লড়ছে আর ছেলেটা দ্বিতীয় বউকে নিজ ঘরে নিয়ে সংসার

করছে।

মেয়েটা আমাকে বললো যদিও কোনোভাবে  কোর্ট থেকে  যাওয়া পরে স্বামীর কাছে তখন তাদের সম্পর্কটা যায়েজ হবে কিনা   ভালোভাবে জানতে।

কোর্ট থেকে নাকি তাদের তালাক কার্যকর হয়নাই  কিন্তু এখানে মেইন পয়েন্ট হলো তার স্বামী কিন্তু তাকে রাগের মাথায় তালাক দেয়নাই মন থেকে ঠান্ডা মাথায় তালাক দিছে।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এক দুই তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনা যায়, তবে তিন তালাকের পর আর স্ত্রীকে ফিরিয়ে আনা যায় না বরং স্ত্রী হারাম হয়ে যায়,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
 فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠] 
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 2579 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু স্বামী বলেছে, স্ত্রী বাড়িতে না আসলে, পরবর্তী দুই তালাক পতিত হবে। তারপর যেহেতু স্ত্রী স্বামীর বাড়িতে চলে এসেছে, তাই তালাক পতিত হয়নি। এখন উক্ত স্বামী স্ত্রী আবার সংসার করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...