আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
332 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসলামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
উস্তাদ আমি ৫-৬ মাস হয়েছে দ্বীনে ফিরেছি।এই সমস্যা দ্বীনে ফেরার আগে থেকেই।কেউ যদি বলে ওমুক লোক অসুস্থ, মনে হয় বাঁচবে না।তখন আমি খুশি হয়ে যাই অপেক্ষা করি কবে তার মৃত্যুর খবর আসবে।আবার কেউ ফোন দিয়ে যদি বলে ওমুক লোক মারা গেছে তখন ও আমি খুশি হয়ে যাই।আমি সবসময় ভাবি আমার আব্বু মারা যাক,,তাহলে সবাই আমাদের ভালোবাসবে।সিম্পাতি পাবো সবার কাছে।কিন্তু পরে আবার নিজের প্রতি ঘৃণা হয় নিজের বাবার মৃত্যু কামনা করা কত নিকৃষ্ট কাজ।তখন মনে হয় আমি এমন কেন?আবার মাঝে এমনও হয় যে আব্বুর মৃত্যুর পর আমাদের পরিণতির কথা চিন্তা করে চোখে পানি চলে আসে।আব্বু যখন থাকবে তখন তাকে কতটা মিস করবো।এটা কেন হয় উস্তাদ জানাবেন?

বি:দ্র:আমার আম্মু মারা গিয়েছেন আমি ছোট থাকতে।

1 Answer

0 votes
by (812,760 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর নিকট জিবরাঈল আঃ এর আগমন সম্ভলিত, আয়েশা রাযি বর্ণিত, দীর্ঘ হাদীসের একাংশে হযরত খাদিজা রাযি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে উদ্দেশ্য করে বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' বলেছিলেন,'আমি আমার জীবন সম্পর্কে শঙ্কাবোধ করছি।'
فَقَالَتْ لَهُ كَلاَّ أَبْشِرْ، فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ.
কক্ষনো না। আপনি বরং সু-সংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আল্লাহ্ আপনাকে কখনই লাঞ্ছিত করবেন না। কেননা, আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, সত্যকথা বলেন, অনাথ অক্ষমদের বোঝা বহন করেন, মেহমানদের মেহমানদারী করেন এবং হকের পথে আগত যাবতীয় বিপদে সাহায্য করেন।(সহীহ বোখারী-৬৯৮২)

কারো মৃত্যুতে খুশী হওয়া যাবে না। বরং কারো দুঃখে দুঃখী হওয়াই কাম্য। 

لا تظهر الشماتة لأخيك فيرحمه الله ويبتليك
ضعفه الالبانى [ضعيف الترغيب 1470] ، [ضعيف الجامع 6245]


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 308 views
+1 vote
1 answer 453 views
0 votes
1 answer 301 views
...