আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
292 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম।আমি চট্টগ্রামের সহশিক্ষামুক্ত প্রাইভেট ভার্সিটিতে পড়ছি ইসলামিক স্টাডিজ বিভাগে। কয়েকদিন পর বিভাগ থেকে খাগড়াছড়িতে স্টাডি ট্যুরের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য সবাই ফিমেল স্টুডেন্ট। কিন্তু মেল টিচার ২ জন সাথে থাকবেন। সকালে রওনা দিবে আর সন্ধায় চলে আসবে! আপনার জিজ্ঞাসা উক্ত ট্যুরে আমি অংশগ্রহণ করতে পারবো কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মাহরাম ব্যতীত যেহেতু সফরের অনুমোদন শরীয়তে নেই।অন্যদিকে আপনার শিক্ষা হয়তো মুবাহ পর্যায়ের।তাই একটি মুবাহ জিনিষ পালনার্থে একটি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে পারবেন না।সুতরাং আপনি নিজ পিতা বা অন্যকোনো মাহরামকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বদলানোর চেষ্টা করুন।নতুবা আপনি ঘরেই থাকবেন।শরয়ী বিধিনিষেধকে উপেক্ষা করে সেখানে যাওয়ার কোনো অনুমোদন দেয়া যাবে না।

ইমাম নববী রাহ বলেন,
"فَالْحَاصِل أَنَّ كُلّ مَا يُسَمَّى سَفَرًا تُنْهَى عَنْهُ الْمَرْأَة بِغَيْرِ زَوْج أَوْ مَحْرَم " انتهى
মোটকথাঃ স্বামী বা মাহরাম পুরুষ ব্যতীত যেকোনো প্রকার সফর থেকে থেকে মহিলাকে বাধা প্রদান করা হবে।(শেষ) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/38007


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মাহরাম ব্যতিত শিক্ষাসফরে যাওয়ার কোনো অনুমোদন শরীয়তে নাই। বরং এই শিক্ষা সফরে না যাওয়ার জন্য সকল রকম চেষ্টা করতে হবে। সকল রকম চেষ্টা করার পরও যদি ব্যর্থ হতে হয়, তাহলে নিজের পর্দা পুশিদাকে হেফাজতে রেখে, নিজেকে সম্পূর্ণ রূপে ঢেকে যাওয়ার অনুমোদন হতে পারে।শর্ত হল, সর্বদা বিপরিত লিঙ্গ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। গান বাজনাকে উপভোগ করা যাবে না।প্রয়োজনে তখন হেডফোন লাগিয়ে ওয়াজ নসিহত শুনতে হবে।এবং সর্বদা মেয়েরা একত্রিত থেকে ছেলেদের থেকে দূরে থাকতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...