আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
257 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (45 points)

আসসালামু আলাইকুম 
 

১) ইমান আকিদা বিষয়ে ভালো করে জানার জন্য কুরআনের কোন সূরাগুলো বেশি করে পড়লে ভালো হবে?


২) ইমান আকিদা সম্পর্কে কোরআন হাদীসের রেফারেন্স যুক্ত ভালো বই থাকলে একটু সেগুলোর নাম বলুন।


৩) হানাফী মাযহাবে নামাজ শিক্ষার বিস্তারিত তথ্য সম্বলিত কোরআন হাদীসের রেফারেন্স যুক্ত ভালো বই থাকলে একটু সেগুলোর নাম বলুন।


৪) প্লে স্টোরে আল হাদীস https://play.google.com/store/apps/details?id=com.ihadis.ihadis নামে এই এপ পাওয়া যাচ্ছে এটা কি সহীহ? 

 

৫) প্লে স্টোরে দুয়া ও রুকাইয়া https://play.google.com/store/apps/details?id=com.ihadis.dua নামে এই অ্যাপ পাওয়া যাচ্ছে এটা কি সহীহ? 

 

জাযাকাল্লাহু খাইরান

1 Answer

+1 vote
by (805,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ঈমান আকিদা বিষয়ে ভালভাবে জানতে ও বুঝতে  শুধুমাত্র সূরা সবার জন্য সহজসাধ্য হবে না।বরং আয়াতের ব্যখ্যা ও তাফসীর জানতে হবে। তাছাড়া এ বিষয়ে নির্দিষ্ট কোনো সূরা নেই বরং বিক্ষিপ্তভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আপনি সূরা ইখলাছ,সূরা কাফিরুন,আয়াতুল কুরসি,সূরা হাশরের শেষ তিন আয়াতের তাফসির পড়বেন।


(২)
আপনার জন্য সহজ হবে,আপনি আকিদা বিষয়ক কিতাব ক্রয় করে নিবেন। 'আকিদাতুত তাহাবি', 'ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ' ইত্যাদি।

(৩) দলীল সহ নামাযের মাসাঈল। মাও আব্দুল মতিন।

(৪) ওখানে বিভিন্ন কিতাবের হাদিস দেওয়া হয়েছে, পড়তে পারেন। প্লেস্টোরের সবগুলো তো আর পড়া হয়ে উঠেনি, তাই সবগুলো হাদিস সম্পর্কে তো আর কিছু বলা যাচ্ছে না। তবে বুখারী,মুসলিম ইত্যাদির রেফারেন্স দিয়ে হাদিস দেখানো হচ্ছে, পড়তে পারেন।সন্দেহ হলে, মূল কিতাব দেখে পড়ে নিবেন।

(৫) হিসনুল মুসলিম কিতাবের দু'আ দুরুদ ওখানে দেওয়া হয়েছে, সুতরাং আপনি পড়তে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...