আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
642 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আমার বাবা মারা গেছেন ২০০২ এ, যখন আমরা খুব ছোট । পাওনাদারকে আমরা চিনিনা।

একজন মধ্যস্থতাকারী ছিলেন যিনি পাওনাদারকে চিনতেন । কিন্তু ওই মধ্যস্ততাকারী ব্যক্তিও মারা গেছেন, আর তার পরিবার কিছু জানেনা বিধায় দায়িত্ব নিতে চায়নি।

আমাদের করণীয় কী?

1 Answer

0 votes
by (812,700 points)

বিসমিহি তা'আলা

সমাধানঃ-

যথাসম্ভব উক্ত  পাওনাদারকে খুজে বের করার আপ্রাণ চেষ্টা করতে হবে।শত চেষ্টা করেও যদি না পাওয়া যায় তবে উক্ত টাকা কোনো গরীব/মিসকিন দেখে সদকাহ করে দিতে হবে।

হ্যা যদি পরবর্তীতে কখনো কোনো মাধ্যমে পাওনাদারকে খুজে পাওয়া যায়,তখন তার নিকট থেকে সদকাহ বিষয়ের সম্মতি/অনুমতি নিতে হবে,বা তার থেকে ক্ষমা করে নিতে হবে।নতুবা তার প্রাপ্য তাকে ফিরিয়ে দিতে হবে।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.

পরিচালক

ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...